Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Malaika Arora

হট নন! নোরাকে ‘ঠান্ডা মেয়ে’ বলে অপমান, মালাইকার শো ছেড়ে বেরিয়েই গেলেন অভিনেত্রী

নোরাকে হঠাৎ এমন কেন বললেন মালাইকা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২২, ১৬:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২২, ১৬:১১

options
link
হট নন! নোরাকে ‘ঠান্ডা মেয়ে’ বলে অপমান, মালাইকার শো ছেড়ে বেরিয়েই গেলেন অভিনেত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী অবস্থা দেখুন। নিজের শোয়ে নিমন্ত্রণ জানিয়ে, শেষমেশ অপমান! হ্যাঁ, নোরা ফতেহির সঙ্গে ঠিক এমনটাই করলেন মালাইকা অরোরা। নিজের শো ‘মুভিং উইথ মালাইকা’তে নোরাকে ডেকে রীতিমতো কটাক্ষ করলেন মালাইকা। আর শো শেষ হওয়ার আগেই নোরা সোজা বেরিয়ে গেলেন।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে মালাইকার শো মুভিং উইথ মালাইকা (Malaika Arora)। সেখানে একেবারে খুল্লমখুল্লা অবতারে নিজেকে মেলে ধরেন বলিউডের এই সুন্দরী। কোনও কিছু গোপন না করে, প্রকাশ্য়ে তুলে ধরেন নিজের জীবন। সেই শোয়েই সম্প্রতি হাজির হয়েছিলেন নোরা ফতেহি ও নৃত্য পরিচালক লুই টেরেন্স। শোয়ে এসে টেরেন্স ইচ্ছে প্রকাশ করেন, মালাইকা ও নোরাকে নিয়ে ছাইয়া ছাইয়া গানে নাচার। সেখানেই বিপত্তি! হঠাৎই নোরার উদ্দেশে মালাইকা বলে উঠলেন, নোরা তো কখনও গরম, কখনও ঠান্ডা! নাচবে কী করে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: মক্কার পর বৈষ্ণদেবী, ‘পাঠান’ ছবি হিট করাতে তীর্থযাত্রা শাহরুখের! দেখুন ভিডিও ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

মালাইকার এই উক্তি মোটেই ভালভাবে নেননি নোরা (Nora Fatehi)। তবে মুখে কিছু না বলে সোজা শো থেকে বেরিয়ে গেলেন। যা দেখে মালাইকা হতবাক। শোয়ের এই অংশের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের কথায়, এটা একেবারেই প্রোমোশনের জন্য। আসলে নোরা ও মালাইকার মধ্যে কিচ্ছুটি হয়নি।

এই শো শুরু হওয়ার ঠিক আগে মালাইকার এক পোস্ট ঘিরে হইচই শুরু হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল মালাইকা বুঝি অর্জুন কাপুরকে বিয়ে করতে চলেছেন। এমনকী, রটে যায় অর্জুন ও মালাইকার এনগেজমেন্টের খবরও। তবে এসব গুঞ্জনে ইতি টেনেছিলেন মালাইকা নিজেই। মালাইকা আরেকটি পোস্টে স্পষ্ট জানিয়ে ছিলেন, তাঁর আগের পোস্টের সঙ্গে বিয়ের কোনও সম্পর্কই নেই। গোটা কাণ্ডটা যে এক রিয়্যালিটি শোয়ের প্রচারে, তা মালাইকা বুঝিয়ে দিয়েছিলেন নতুন পোস্টে। 

মালাইকা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছিলেন, ‘মুভিং উইথ মালাইকা’ নামে একটি রিয়্যালিটি শোয়ের ঝলক। সেই ঝলক শেয়ার করে মালাইকা লিখলেন, অবশেষে হ্য়াঁ করে ফেললাম হটস্টারকে। নতুন এক রিয়্যালিটি শোয়ের জন্য। আপনারা অন্য কিছু ভাবছিলেন?’ ৫ ডিসেম্বর থেকে হটস্টারে দেখা যাচ্ছে এই শো।

[আরও পড়ুন: ‘আবার দেখা হবে…’, সিদ্ধার্থের জন্মদিনে আবেগের জোয়ারে ভাসলেন শেহনাজ ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.