সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় তারকাদের প্রশ্নোত্তর পর্ব চলতেই থাকে। শ্রুতি হাসানও (Shruti Haasan) তেমনটাই করছিলেন। আচমকাই অযাচিত কথা বলে বসেন নেটিজেন। তাতেই ক্ষিপ্ত হয়ে যান কমল হাসানের বড় মেয়ে। সোশাল মিডিয়াতেই নেটিজেনকে কড়া জবাব দিয়েছেন তিনি।

“গাড়ির মধ্যে আটকে রয়েছি, আমায় কোনও বোকা বোকা প্রশ্ন করো”, এমনটাই লিখেছিলেন শ্রুতি। তাতেই নেটিজেন লেখেন, “দক্ষিণ ভারতীয় কায়দায় কিছু একটা বলুন।” এতেই চটে যান শ্রুতি। অভিনেত্রী লেখেন, “আচ্ছা… এটা হল মাইক্রো রেসিজম আর আমাদের তাকিয়ে যখন আপনারা ইডলি, ধোসা, সাম্বর বলতে থাকে তা মোটেও ঠিক নয়। আমাদের নকল করা সম্ভব নয়, তাই চেষ্টাও করবেন না। বিষয়টা হাস্যকর হবে।”

[আরও পড়ুন: ‘রহমান স্যরের সঙ্গে কাজের স্বপ্ন দেখি’, বিশ্ব সঙ্গীত দিবসে মনের কথা জানালেন মধুবন্তী]
‘ইডলি, ধোসা’র প্রসঙ্গ তুলে নেটিজেনকে একহাত নিয়েছেন শ্রুতি। আর এতেই ফিরেছে রামচরণের স্মৃতি। ঘটনা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জামনগরের প্রি-ওয়েডিংয়ের। সেখানে ‘ওয়ে ইডলি!’ বলে রামচরণকে সম্বোধন করেছিলেন শাহরুখ খান। বাদশার ডাক শুনে দ্রুত স্টেজে উঠে পড়েছিলেন দক্ষিণী তারকা। নেচেছিলেন ‘নাটু নাটু’ গানে। তবে নেটিজেনরা কিং খানের এই সম্বোধনকে মোটেও ভালোভাবে নেননি। অনেকেই একে ‘জাতি বিদ্বেষী’ তকমা দিয়েছিলেন।
Shahrukh Khan is being insensitive by referring to Ram Charan as “idli,” which could be perceived as a racial stereotype against South Indians. SHAME ON YOU @iamsrk#RamCharan pic.twitter.com/kUFRd6fTUj
— YoungTiger | Fan Account | (@Sallu_Stann) March 4, 2024
এই ঘটনায় আবার প্রবল ক্ষিপ্ত হয়েছিলেন রামচরণের মেকআপ আর্টিস্ট জেবা হাসান। তীব্র প্রতিবাদ করে আম্বানির পার্টি ছেড়ে চলে যান তিনি। জেবার কথায়, “আমি শাহরুখের বিশাল ভক্ত, তবে তিনি যেভাবে মঞ্চে রাম চরণকে ইডলি বলেছিলেন, তা আমার একেবারে ভালো লাগেনি।”
[আরও পড়ুন: বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাক! মাত্র ৩৬ বছরে মৃত্যু সোশাল মিডিয়া তারকার]
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের