Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Nusrat Jahan

সম্পর্ক টিকিয়ে রাখার টিপস দিয়ে ব্যাপক ট্রোলড যশ-নুসরত! ঠিক কী বলেছেন তারকা জুটি?

নুসরত, যশের ভিডিও ভাইরাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ০৮:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ০৮:৪৪

options
link
সম্পর্ক টিকিয়ে রাখার টিপস দিয়ে ব্যাপক ট্রোলড যশ-নুসরত! ঠিক কী বলেছেন তারকা জুটি? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখিল জৈনকে ছেড়ে যশের সঙ্গে সম্পর্কে গিয়ে টলিউডে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন নুসরত জাহান। তার পর যশের সন্তানের মা হওয়ার পর বিতর্ক উঠেছিল তুঙ্গে। তবে আপাতত, এই সব গুঞ্জন, বিতর্ক থিতিয়ে গিয়েছে। বরং এসব থেকে দূরে গিয়ে একদিকে ঘর সংসার ও অন্যদিকে সিনেমা সামলাচ্ছেন যশ-নুসরত। এখন তো আবার খুলেছেন প্রযোজনা সংস্থাও। তবুও যেন পিছু ছাড়ছে না নুসরত-যশের প্রেম কাণ্ড!

[আরও পড়ুন: পদ্মভূষণে সম্মানিত মিঠুন চক্রবর্তী, পদ্মবিভূষণ কারা? দেখে নিন তালিকা]

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি নুসরত-যশের প্রযোজনা সংস্থার তৈরি ‘সেন্টিমেন্টাল’ ছবির প্রচারে এসে সম্পর্ক নিয়ে কথা বলায় নেটপাড়ায় ট্রোলড হলেন। নেটিজেনরা স্পষ্ট বলছেন, ”যাঁরা নিজেরা দুটো বিয়ে করেন, তাঁরা সম্পর্ক নিয়ে টিপস দিচ্ছেন!”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangeet Bangla (@sangeetbanglaofficial)

তা ঠিক কী বলেছেন তারকা দম্পতি?
সোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে এক সাক্ষাৎকারে যশ বলছেন, ”যেমন আমরা রোজ জিমে গিয়ে শরীরকে ফিট রাখি, সেইরকমই সম্পর্ককে হেলদি রাখতে সময় দেওয়া উচিত।” যশের কথায় ফোড়ন কেটে নুসরত বলেন, যাই হয়ে যাক। ”বিশ্বাস ভঙ্গ করা উচিত নয়।”

[আরও পড়ুন: ‘তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসা করার পারিশ্রমিক’, মিঠুনের পদ্মভূষণ নিয়ে তোপ কুণালের]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.