Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসা করার পারিশ্রমিক’, মিঠুনের পদ্মভূষণ নিয়ে তোপ কুণালের

এই প্রথম নয়। এর আগেও বহুবার নানা কারণে মিঠুনের বিরুদ্ধে তোপ দেগেছেন কুণাল ঘোষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ১০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ১০:৩৫

options
link
‘তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসা করার পারিশ্রমিক’, মিঠুনের পদ্মভূষণ নিয়ে তোপ কুণালের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ। ‘প্রজাপতি’ বিতর্কের পর এবার মিঠুনের পদ্মভূষণ নিয়ে অভিনেতা ও তথা বিজেপি নেতাকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল স্পষ্ট লিখলেন, ‘অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়।’

এক্স হ্যান্ডেলে কুণাল আরও লিখলেন, ”অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়। তাহলে 2014র পর যেকোনো সময় পেতেন। এখন এটা @AITCofficial এর সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দলবদল করে, কৃতজ্ঞতার মোড়ক খুলে, ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

প্রসঙ্গত,  গত বছরের শুরুতেই মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরের বলেই তাঁর ও দেবের ছবি ‘প্রজাপতি’ নন্দনে ব্রাত্য। এমনই মন্তব্য করেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে পালটা জবাব দিতে গিয়ে কুণাল ঘোষ বলেছিলেন, “বিজেপি করতে এসেই তৃণমূল-বিজেপি, বিজেপি-সিপিএম এসব দেখছেন। এর বাইরেও যে একটা সমাজ আছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। তাঁদের নিজস্ব কিছু টেকনিক্যাল বিষয় আছে। এগুলো তো দিলীপবাবু জানেন না! দিলীপবাবু শুধু জানেন গোয়াল, সেই গোয়ালের গরুর দুধ থেকে সোনা।”

এরপরই আবার কুণাল ঘোষ বলেছিলেন, “এই সিনেমায় দেবের অভিনয় দারুণ। বিশেষ করে এই যে বাবা ছেলের রসায়ন। ‘টনিক’-এ দেব আর যেটা পরাণবাবু ছিলেন, পরাণবাবু সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়ে গেছে মিঠুনদা। আর মিঠুনদাকে ১০ গোল দিয়ে দিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গা থেকে ছবিটাকে টানাবার জন্য হয়তো কোনও বিতর্ক তোলার বিজেপি চেষ্টা করছে।”

[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদের নিচে ছিল মন্দির! রিপোর্টে জানাল ASI]

‘প্রজাপতি’ বিতর্কে মুখ খুলেছিলেন মিঠুনও। সেই সময় তিনি বলেছিলেন, ‘ছবি ভাল চলছে, এটা খুশির খবর। তাই কাউকে কোনওরকম ব্যক্তিগত আক্রমণ নয়। তবে হ্যাঁ, ‘কেউ ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন, দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে।’ এই বিষয়ে, নাম না নিয়ে মিঠুন যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকেই কটাক্ষ করেছেন তাও কিন্তু স্পষ্ট করেছিলেন মহাগুরু। এমনকী, কুণাল ঘোষকে ‘এলিতেলি’  ‘গঙ্গারাম’ বলে কটাক্ষ করেছিলেন। 

মিঠুনের এই কটাক্ষের পালটাও দিয়েছিলেন কুণাল। তাঁর কথায়, ”মিঠুন চক্রবর্তীকে আমি দাদা বলে ডাকি। উনি আমাকে যাই বলুক, মাথা পেতে নেব। নীলকণ্ঠ হওয়ার অভ্যাস আমার আছে। আমি শুধু এটাই বলেছিলাম। প্রজাপতি ছবিতে দেব খুব ভাল অভিনয় করেছে। মিঠুনদার জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায় থাকলে আরও ভাল হত।” সেই বিতর্কে ইতি পড়েছে। তবে এবার মিঠুনের পদ্মসম্মান নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন কুণাল ঘোষ।

[আরও পড়ুন: ‘আমার বস’ ছবির শুটিং শেষ করলেন রাখি গুলজার, অভিনেত্রীকে জড়িয়ে আবেগে ভাসলেন নন্দিতা ও শিবপ্রসাদ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.