সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম, প্রেম আর শুধুই প্রেম। বিতর্ক যাক গোল্লায়। নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ (Yash Dasgupta) একেবারেই পাত্তা দিচ্ছেন না সেসবকে। সেই প্রথম থেকেই যশরতের প্রেম কাহিনি ঠিক যেন প্যায়ার কিয়া তো ডরনা ক্য়ায়া! আর এখন তো লুকোছাপার কোনও কারণই নেই। নুসরত তো প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন, তাঁর সন্তানের বাবা যশ! তাই প্রেমের জোয়ার এখন রোজই ফুলে ফেঁপে উঠছে!
গপ্পোটা হল, ইনস্টাগ্রামে নুসরত আর যশ দু’ জনে রোজই নানারকম ছবি ও ভিডিও পোস্ট করছেন। সেই পোস্টের সঙ্গে লিখছেন প্রেমের নানা কথাও। এই যেমন, সম্প্রতি নুসরত একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। যেখানে দেখা গেল গানের সুরে পোশাক বদলাচ্ছেন নুসরত। কখনও সাদা রঙের পোশাক তো কখনও কালো রঙের পোশাক। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, এই ভিডিও নিশ্চয়ই যশেরই তোলা।
অন্যদিকে, যশও তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি পোস্ট করে যশ লিখেছেন, মস্তিষ্কে অনেক না বলা কথা জমা হয়েছে। নুসরত ও যশের এই ছবি দু’টি একই জায়গায় তোলা হয়েছে। দু’টি ছবিরই ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি সুইমিং পুল।
[আরও পড়ুন: পুজোর আগে চমক নচিকেতার, প্রথমবার রেকর্ড করলেন শ্যামা সংগীত]
View this post on Instagram
ছেলে ঈশান জন্মানোর পরই ধীরে ধীরে কাজ শুরু করেছেন নুসরত। যশকে সঙ্গে নিয়ে ফটোশুটও সেরেছেন। নুসরত জাহানের সন্তানের বাবা কে? অভিনেত্রী-সাংসদ অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে এই জল্পনা চলছিল। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা নানা সময়ে, নানাভাবে নুসরতকে এই প্রশ্নেই জর্জরিত করছিল। কয়েকদিন আগে নুসরত জানিয়ে ছিলেন তাঁর ছেলে ঈশানের বাবা কে? তবে স্পষ্ট করে নয়। বরং ইঙ্গিতেই সন্তানের বাবার কথা বলেছিলেন নুসরত! (Nusrat Jahan)! তবে আর সন্তানের পিতৃপরিচয় গোপন রাখতে পারেননি অভিনেত্রী৷

কলকাতা পুরসভার বার্থ সার্টিফিকেটের পোর্টালে পুত্র ঈশানের বাবার নামের জায়গায় অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম লিখেছেন তিনি। অনলাইনে এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩ বলে পুরসভা নিশ্চিত করেছে। সন্তানসম্ভবা হওয়া থেকে শুরু করে গত ২৬ আগস্ট বেসরকারি হাসপাতালে পুত্রের জন্মের পর ২০ দিন পর্যন্ত সন্তানের পিতার পরিচয় জানাতে চাননি নুসরত (Nusrat Jahan)। একসঙ্গে দু’জনে ঘুরলে, এক বাড়িতে থাকলেও এতদিন সন্তানের পিতার পরিচয় প্রকাশ্যে আনতে চাননি। পুরসভার স্বাস্থ্য বিভাগ বার্থ সার্টিফিকেটের পোর্টাল আপডেট করতেই বোমা ফাটান স্বয়ং বসিরহাটের সাংসদ। তবে এই খবরে নেটিজেনরা সমালোচনা শুরু করলেও, যশ-নুসরত কিন্তু প্রেমেই রয়েছেন। আর প্রেমেই থাকবেন বলে রোজই জানিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
[আরও পড়ুন: পুজোয় শীর্ষেন্দুর ‘বনি’ আসছে বড়পর্দায়, কল্পবিজ্ঞানের গল্পে জুটি বাঁধলেন কোয়েল-পরমব্রত]
সর্বশেষ খবর
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম