Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Nusrat Yash

প্রেম পর্বের শুরু? একসঙ্গে এই কাজটিও করে ফেললেন যশ ও নুসরত! সাক্ষী ইনস্টাগ্রাম

এদিকে আবার নুসরতের স্বামী নিখিল জৈনের নয়া পোস্টে শুরু হয়েছে নয়া জল্পনা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২১, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২১, ১৫:৩৩

options
link
প্রেম পর্বের শুরু? একসঙ্গে এই কাজটিও করে ফেললেন যশ ও নুসরত! সাক্ষী ইনস্টাগ্রাম zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী নিখিল জৈনের সঙ্গে এক ফ্ল্যাটে থাকছেন না। জন্মদিনে সংবাদ প্রতিদিনকে নিজেই সেকথা জানিয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। কারণটা ব্যক্তিগত বলেই দাবি করেছিলেন অভিনেত্রী-সাংসদ। এর নেপথ্যে তৃতীয় কোনও ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু রাজস্থান সফরের পর থেকেই নুসরতের সঙ্গে যশ দাসগুপ্তর (Yash Dasgupta) নাম জড়িয়ে নানা রটনা রটেছে। এমন পরিস্থিতিতে দুই তারকার ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে শুরু হল নতুন জল্পনা।

সোমবার রাতে সুস্বাদু খাবারের ছবি ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে শেয়ার করেছিলেন যশ। একই সময় সেই ছবি আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন নুসরত জাহান। শুধু তাই নয়, একটু ভাল করে লক্ষ্য করলেই দেখা যাবে, যশের স্টোরির স্ক্রিনশটই শেয়ার করেছেন নুসরত। তাহলে কি একই রেস্তরাঁয় নৈশভোজে গিয়েছিলেন তারকা? অনেকেই তুলেছেন এই প্রশ্ন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৬তম জন্মদিনে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর]

এর মধ্যেই আবার কুলগাছিতে একসঙ্গে শো করতে যাওয়ার পথে বিপদে পড়েন যশ ও নুসরত। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশ জানান, পাঁচটি গাড়ি ছিল তাঁদের সঙ্গে। যাওয়ার পথে এক জায়গায় চা খেতে নামেন। সেখানেই দেখতে পান তাঁর গাড়ির পিছনের কাচ ভাঙা। আরও তিনটি গাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কিছুক্ষণ আগে আওয়াজ শুনতে পেয়েছিলেন বটে, কিন্তু কেউ গুরুত্ব দেননি। ঘটনায় কেউ আহত হননি বলেই খবর। দুর্ঘটনার কথা বলতে গিয়েই একসঙ্গে শো করার প্রসঙ্গ ওঠে। সেই বিষয়ে অভিনেতা জানান, পরিকল্পনা করে একসঙ্গে শো করছেন না তাঁরা। আয়োজকদের পক্ষ থেকে অফার এসেছিল। আর এমন অফার পেলে আবারও একসঙ্গে শো করবেন বলেই জানান যশ।

অন্যদিকে ‘সংবাদ প্রতিদিন’কে দেওয়া সাক্ষাৎকারে নুসরত জানিয়েছিলেন, ‘SOS কলকাতা’র আগেও যশের সঙ্গে দু’টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তখন বিয়েও হয়নি। বরং তখন তাঁর কাছে ওপেন চান্স ছিল। ‘বাকিটা ব্যক্তিগত’ সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ। এমন পরিস্থিতিতেই আবার নুজহত জাহান নামের এক তরুণীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন নিখিল জৈন। শোনা গিয়েছে, পেশায় ডিজাইনার নুজহত সম্পর্কে নুসরতের বোন হন। নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতেও নুজহতের ছবি রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikhil Jain (@nikhiljainoffcl)

[আরও পড়ুন: ‘আল্লাহর উপহাস করার হিম্মত আছে?’, ‘তাণ্ডব’ বিতর্কে আলি আব্বাস জাফরকে প্রশ্ন কঙ্গনার]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.