Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Orry

‘আমি কখনও গর্ভপাত করিনি,’ নারী শরীর নিয়ে ‘অসংবেদনশীল’ মন্তব্য! কটাক্ষে বিদ্ধ ওরি

'তাঁরা ঠিক জানেন, কোন চার সেকেন্ড ব্যবহার করলে ব্যাপক ক্ষোভ তৈরি হবে।' কাদের বিঁধলেন সেলেব ইনফ্লুয়েন্সার' ওরি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৪:২৯

options
link
‘আমি কখনও গর্ভপাত করিনি,’ নারী শরীর নিয়ে ‘অসংবেদনশীল’ মন্তব্য! কটাক্ষে বিদ্ধ ওরি zoom
ওরি। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

মায়ানগরীর বলিপাড়ার ‘সেলেব ইনফ্লুয়েন্সার’ ওরহান আত্রামানি ওরফে ওরি। সেলিব্রিটিদের অত্যন্ত পছন্দের পাত্র হলেও, বেফাঁস মন্তব্যের জেরে বিভিন্ন সময় বিতর্কে জড়ান এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। এই মুহূর্তে ‘খতরো কে খিলাড়ি ১৫’-এর প্রতিযোগী ওরি। সংবাদমাধ্যমের সঙ্গে এই শো সংক্রান্ত কথা বলার সময় একটি বক্তব্য সোশাল মিডিয়ায় ঝড়ের দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে। বহু প্রতিযোগী আতঙ্কিত হয়ে অনেক স্টান্ট মাঝপথে ছেড়ে দিচ্ছেন। এবিষয়ে প্রশ্ন করা হলে ওরি জানান, তিনি কখনও গর্ভপাত করাননি। বলা ভালো গর্ভপাতে বিশ্বাসী নন।

ওরির মুখে গর্ভপাত প্রসঙ্গ শুনে তাজ্জব বনে গিয়েছিলেন উপস্থিত সকলে। সেলেব পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি সেই মুহূর্ত ঝড়ের গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়।সংবাদমাধ্যমের সামনে ওরির অকপট স্বীকারোক্ত, “আমি কখনও অ্যাবর্ট করিনি এবং জীবনে কখনও অ্যাবর্ট…। আমি অ্যাবরশনে বিশ্বাস করি না। আমি করবই না। উম…।” একথা বলার সময় নিজেই হেসে ফেলেন ওরি। নিজের যুক্তি ব্যাখ্যা করে বলেন, “শুধু একটা ইলেকট্রিসিটি স্টান্ট, যেটা গ্রুপ স্টান্ট ছিল শুধু সেটাই আমি অ্যাবর্ট করতে বলেছিলাম। আমরা ওই স্টান্টটা আগেই হেরে গিয়েছিলাম। কোনওভাবেই জিততে পারতাম না। তাহলে কেন আমি এখানে বসে আরও পঞ্চাশটা শক খেয়ে শরীরকে দুর্বল করে দেব?”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওরির মতে, এই স্টান্টটি করার কোনও প্রয়োজনীয়তাই ছিল না। কারণ এরপর আরও স্টান্ট ছিল যেগুলো পারফর্ম করে জিততে হত। গর্ভপাতের মতো সংবেদনশীল ইস্যু নিয়ে ওরির বক্তব্যে চটেছেন নেটপাড়ার নীতিপুলিশরা। নেটিজেনদের একাংশ তাঁকে অসংবেদনশীল বলে কটাক্ষ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের প্রসঙ্গ টেনে এক নেটাগরিকের খোঁচা, ‘নারী শরীরের ওপর অধিকার নিয়ে একজন ট্রাম্প-সমর্থকের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।’ সমাজমাধ্যমে কটাক্ষের বাণে বিদ্ধ ওরিও পালটা জবাবে বলেছেন, একটা স্টান্টকে অ্যাবর্ট করার কথা বলেছিলেন। কিন্তু, সেটাকে অতিরঞ্জিত করে বর্ণনা করা হচ্ছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Movie Talkies (@movietalkies)

ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল ক্লিপ শেয়ার করে লিখেছেন, ‘সোশাল মিডিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি নির্মম সত্য হল, যাঁরা ভিডিও এডিট করেন এবং কয়েকটি অংশে ফোকাস করেন তাঁরা বোকা নয়। হিসেব করেই এসব করে। তাঁরা ঠিক জানেন, কোন চার সেকেন্ড ব্যবহার করলে ব্যাপক ক্ষোভ তৈরি হবে। আর যাঁরা প্রসঙ্গ যাচাই না করেই সেই ভিডিও শেয়ার করেন তাঁরাও কিন্তু বোকা নয়। আবেগের বশে প্রভাবিত হয়ে পড়ে।’

ওরির পোস্ট
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.