Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Pahalgam terror attack

ফাওয়াদের সিনেমা রিলিজ করলে আগুন জ্বলবে! পহেলগাঁও হামলায় ফের সিনে সংগঠনের ‘বয়কটে’র মুখে পাক-নায়ক

'পাকশিল্পীদের সঙ্গে কাজ করলেই...', পহেলগাঁও কাণ্ডের পর কফিনে শেষ পেরেক পোঁতার প্রস্তুতি বলিউড সিনে সংগঠনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৫, ২১:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৫, ২১:১৬

options
link
ফাওয়াদের সিনেমা রিলিজ করলে আগুন জ্বলবে! পহেলগাঁও হামলায় ফের সিনে সংগঠনের ‘বয়কটে’র মুখে পাক-নায়ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ বছরের বনবাস কাটিয়ে সবে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। পয়লা এপ্রিলই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত বলিউড ছবি ‘আবির গুলাল’-এর ঝলক। যেখানে বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন পাকমুলুকের ‘হ্যান্ডসাম হিরো’। তবে সুদর্শন নায়কের ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তনের খবরে তরুণীদের মনে হিল্লোল উঠলেও হুঁশিয়ারি দিয়েছিল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাক অভিনেতার সিনেমা মহারাষ্ট্রে রিলিজ করলে ‘দক্ষযজ্ঞ বাঁধবে’ বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিল ওই রাজনৈতিক দল। এবার পহেলগাঁও কাণ্ডের পর ফের একবার বলিউড সিনে সংগঠনের তরফে পাকশিল্পীকে বয়কটের ডাক উঠল। শুধু তাই নয়, পাক-অভিনেতার সঙ্গে কাজ করার জন্য রোষানলে পড়তে হল বাণী কাপুরকেও। অশোক পণ্ডিতের প্রশ্ন, ‘বাণী কাপুরের পরিবারের কাউকে গুলি করলে ও কি ফাওয়াদের সঙ্গে কাজ করত?’

পহেলগাঁও কাণ্ডের পর দেশবাসীর মনেও নতুন করে ক্ষোভ সঞ্চার হয়েছে। ফাওয়াদ খান-সহ সমস্ত পাকমুলুকে শিল্পীদের নিষিদ্ধ করার ডাক দিয়ে নেটপাড়ায় তাঁদের হুঁশিয়ারি, ‘বিশ্বাসঘাতকদের সঙ্গে কাজ করলে আগুন জ্বলবে।’ এদিকে কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকশিল্পীরা যাতে এদেশে কাজ না করতে পারেন, সেই প্রক্রিয়ার কফিনে শেষ পেরেক পোঁতার প্রস্তুতি নিচ্ছে বলিউড সিনে সংগঠন। ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি অশোক পণ্ডিত ফাওয়াদ খানের ছবি মুক্তির তীব্র বিরোধিতা করে জানিয়েছেন, “এহেন বর্বরোচিত আক্রমণে গোটা দেশের উপর আঘাত হানা হয়েছে। এই প্রথমবার নয়, এহেন আক্রমণ গত ৩০ বছর ধরে চলছে। আমাদের ফেডারেশন তরফে হাত জোড় করে অনুরোধ করেছি পাকিস্তানিদের নিয়ে কাজ না করার জন্য। ওঁরা শিল্পী সম্প্রদায়ের মতো অযৌক্তিক কারণ দেখায়, তবে শেষ পর্যন্ত, দেশকে প্রথমে রাখতে হবে। কিছু মানুষ মনে করেন, যতক্ষণ না আমার বাড়ির সদস্যদের উপর আক্রমণ হচ্ছে, ততক্ষণ এসবে পাত্তা দেব না। তবে এই সিনেমার নায়িকা কিংবা নির্মাতাদের পরিবারের কোনও সদস্যদের যদি গুলি করে খুন করা হত তাহলে বোধহয়স তাঁরা ফাওয়াদের সঙ্গে কাজ করত না।” এখানেই থামেননি অশোক পণ্ডিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্যও অশোক ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করেছেন। তাঁর কথায়, “আমাদের দেশের লোকেরা লন্ডন এবং দুবাই যায় পাকিস্তানি শিল্পীদের সঙ্গে খেলতে। ওরা বন্দুকের গুলিতে আমাদের দেশের নাগরিকদের ঝাঁজরা করে দিচ্ছে, আর আমাদের ক্রিকেটাররা ব্যাট-বল নিয়ে ওদের সঙ্গে খেলছে। এবার সিনেদুনিয়ার উদ্দেশে আমরা একটি আদেশ জারি করে দেব যে, কেউ যদি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ আর করেন, তবে আমাদের ইন্ডাস্ট্রি তাঁকে বয়কট করবে।”

প্রসঙ্গত, সুদর্শন চেহারা নিয়েই আসমুদ্র হিমাচলের নারীদের মনে ঝড় তুলেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা। তাই পাক শিল্পীরা নিষিদ্ধ হওয়ার পর থেকেই তরুণীদের মন ভেঙেছিল যে, ফাওয়াদকে আর বলিউডি পর্দায় না দেখতে পাওয়ার দুঃখে! তবে এবার ৮ বছর বাদে ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেতা। আর তার প্রাক্কালেই পড়তে হল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কড়া হুঁশিয়ারির মুখে। এর আগে ‘খুবসুরত’, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কাপুর অ্যান্ড সনস’-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান। এবার বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘আবির গুলাল’ নিয়ে আসতে চলেছেন তিনি। কিন্তু তার প্রাক্কালেই পহেলগাঁওতে জঙ্গিহামলার ঘটনায় বয়কটের মুখে ফাওয়াদ খান। ‘আবির গুলাল’ সিনেমা মুক্তি কি বিশ বাঁও জলে? নজর থাকবে সেদিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.