Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Pakistani Actress Humaira Asghar

পচন ধরা দেহে বাদামি পোকার বাস, নেই ‘স্পাইনাল কর্ড’, পাক অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্য

অভিনেত্রী ময়নাতদন্তের রিপোর্ট জানলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৫, ১৫:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৫, ১৫:৩৮

options
link
পচন ধরা দেহে বাদামি পোকার বাস, নেই ‘স্পাইনাল কর্ড’, পাক অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় মডেল-অভিনেত্রী হুমাইরা আসগর আলির রহস্যজনক মৃত্যুতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। করাচির প্রতিরক্ষা দপ্তরের আবাসন থেকে সম্প্রতি উদ্ধার হয়েছে তাঁর পচাগলা দেহ। প্রথমটায় জানা গিয়েছিল, দু সপ্তাহ আগে মৃত্যু হয়েছে হুমাইরার। তবে এবার তদন্তকারীদের দাবি, অভিনেত্রীর অন্তত আট-নয় মাস আগে মৃত্যু হয়েছে। দ্বিতীয় তথ্যের উপরই বিশেষ জোর দিচ্ছেন তাঁরা। কারণ বিগত ন’মাস থেকেই হুমাইরা বাড়ি ভাড়া দেননি বলে শোনা গিয়েছিল। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় অবশ্য প্রাথমিকভাবে বাইরে থেকে ফ্ল্যাটে ঢুকে কারও খুন করার সম্ভাবনা নেই বলেই মনে করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট জানলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য!

Advertisement

৩২ বছর বয়সি অভিনেত্রীর মরদেহ নিতে অস্বীকার করেছে তাঁর নিজেরই পরিবার। হুমাইরার বাবা এবং ভাই সাফ জানিয়ে দিয়েছেন যে, “আমরা অনেক আগেই ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। হুমাইরার দেহ নিয়ে আপনাদের যা মনে হয়, তাই করুন। আমাদের কিছু করার নেই। আমরা ওর দেহ গ্রহণ করব না।” এদিকে হুমাইরার দেহ নিয়মমাফিক ময়নাতদন্ত এবং ফরেন্সিক টিমের কাছে পাঠানো হয়। এরপরই যে চাঞ্চল্যকর রিপোর্ট এল, তাতে গা শিউড়ে ওঠার জোগাড়! ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, পচন ধরে এমন অবস্থা হয়েছিল যে হুমাইরার মুখ চেনার উপায় নেই। পেশি, ত্বকের টিস্যু সব আলাদা হয়ে গিয়ে হাড় গুঁড়ো হওয়া শুরু করেছিল। অস্থিমজ্জা সম্পূর্ণ নষ্ট হয়েছে। শুধু তাই নয়, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কালো রঙে পরিণত হওয়া শুরু করেছিল। আঙুল এবং নখে পচন ধরে অস্তিত্ব না থাকার মতো অবস্থা। বদলে বেরিয়ে এসেছে হাড়। তবে মেরুদণ্ডের অস্তিত্ব মিললেও তার সুষুম্নাকাণ্ড ছিল না। সারা শরীরে বাসা বেঁধেছিল বাদামি পোকা। বিশেষ করে চুলে ভরে গিয়েছিল পোকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

জানা যায়, শেষবার ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ সোশাল মিডিয়ায় কটা ছবি শেয়ার করেছিলেন হুমাইরা আসগর আলি। তার পর থেকেই বেপাত্তা মডেল-অভিনেত্রী। সোশাল মিডিয়ায় লাকের উপর ফলোয়ার থাকলেও কেন কেউ কোনওদিন অভিনেত্রীর খোঁজ নিয়ে দেখেননি, সেটাতেই উঠছে প্রশ্ন। রিয়ালিটি শোয়ের সুবাদে পাকিস্তানে বেশ খ্যাতিলাভ করেছিলেন হুমাইরা। পরবর্তীতে বড় ব্রেক পান ২০১৫ সালে ‘জালেইবি’ সিনেমার মাধ্যমে। সেই নায়িকার এহেন রহস্যমৃত্যু নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.