সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাপারটা যে এদিকে গড়িয়ে যাবে তা আগে বুঝতেই পারেননি জনপ্রিয় ইউটিউবার নাদির আলি। আর এখন তো নাদির আলিকে নিয়ে বিতর্ক তুঙ্গে।
কাণ্ডটা হল, সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুনিতা মার্শালের সাক্ষাৎকার নিয়েছিলেন নাদির। সেই সাক্ষাৎকারেই প্রকাশ্য়ে অভিনেত্রী সুনিতাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিতে শুরু করেন। নানা কথার ফাঁদের ফেলতে শুরু করেন নাদির। প্রায় সোজাসুজিই নাদির অভিনেত্রী সুনিতাকে বলেন, আশা করব তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে ইসলাম গ্রহণ করাটা কতটা জরুরী।
[আরও পড়ুন: নিজের জন্মদিনের পার্টিতেই রহস্যজনক মৃত্যু ব্যক্তির! বিদ্যা বালনের চাঞ্চল্যকর দাবি, ‘খুন হয়েছেন’]
View this post on Instagram
সুনিতা আদতে খ্রিষ্টান। তবে তিনি বিয়ে করেন হাসান আহমদকে। নিকাহর পর ধর্ম বদলাতে হয়নি তাঁকে। সুনিতার একথা জানার পরই নাদির স্পষ্ট অভিনেত্রীকে বলেন, ”আপনার সন্তান কোন ধর্মাবলম্বী? সুনিতা উত্তর দেন, ইসলাম। তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?”
নাদিরের এই প্রশ্নে রীতিমতো ভ্য়াবাচাকা খেয়ে যান সুনিতা। তবে অভিনেত্রী জবাবও দেন, যে তিনি আপাতত এসব নিয়ে ভাবতে নারাজ। এই সাক্ষাৎকারের কিছুটা অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাদিরের এমন ব্যবহার মোটেই সহ্য করেননি নেটিজেনরা। কেউ কেউ নাদিরের বিরুদ্ধে কড়া শাস্তির কথাও বলেছেন।
[আরও পড়ুন: ‘বেশরম’ পোজে দীপিকার ধাঁধা! স্বামীর প্রাক্তনের পোস্টে ফোড়ন কাটলেন আলিয়া]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?