সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ জুন প্রয়াত হয়েছেন মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালা। তাঁর মৃত্যুর পর থেকেই বিভিন্ন সময় তাঁর স্মৃতিচারণায় বুঁদ হয়েছেন তাঁর স্বামী পরাগ ত্যাগী। না ফেরার দেশে পাড়ি দেওয়া শেফালিকে নিজের কাছে রাখতে এবার নিজের বুকে শেফালির মুখ ট্যাটু করলেন পরাগ।
সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে শান্তভাবে শেফালির ছবি নিজের বুকে ট্যাটু করাচ্ছেন পরাগ। নেই তাঁর মুখে উল্কি করাকালীন কোনও কষ্টের ছাপ। শেফালির যে মুখ পরাগ ট্যাটু করাচ্ছেন তা তাঁদের বাড়িতেও সুন্দর ফ্রেম করে বাঁধানো রয়েছে। এই বিষয় আগেই নেটিজেনদের চোখে পড়েছে। বুকের বাঁদিকে নিজের ভালোবাসার মানুষ পরীকে বেঁধে রাখলেন এভাবেই পরাগ। উল্লেখ্য কিছুদিন আগেই শেফালী ও পরাগের বিবাহবার্ষিকী। সেদিনও একইভাবে নিজের ভালোবাসার মানুষের স্মৃতিতে বুঁদ হয়েছিলেন পরাগ।
View this post on Instagram
উল্লেখ্য, ২৭ জুন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা। মাত্র ৪২ বছর বয়সেই হয়েছে জীবনের ছন্দপতন। আচমকা মডেল-অভিনেত্রী শেফালির মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর স্বামী পরাগ ত্যাগী। চোখের নিমেষে দিন কেটে গেলেও তাঁর স্বামী পরাগ ত্যাগী এখনও তাঁর প্রিয় পরীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি।
সর্বশেষ খবর
-
দেখা করতে গিয়ে ‘আক্রান্ত’ মমতা, হালিশহরে তৃণমূল কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
ফরেস্ট রেঞ্জার-গার্ডদের বেতনবৃদ্ধি, ‘গাছ লাগিয়ে ছবি দিলেই হবে না’, সবুজায়নে কড়া শুভেন্দু
-
বাংলাদেশেই সম্ভব! খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী পাত্র
-
দেশের ১৪ মুখ্যমন্ত্রী, ৩২৬ সাংসদ ফৌজদারি মামলায় অভিযুক্ত! সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ
-
অন্নপূর্ণার টাকা পাননি? নাম বাদ যাওয়ার কারণ জানুন এই পদ্ধতিতে, রইল ফের আবেদনের পদ্ধতিও