সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার গুঞ্জন রটলেও, রাঘবের সঙ্গে যে চুটিয়ে প্রেম করছিলেন পরিণীতি চোপড়া। তা একটি বারও মুখ ফুটে স্বীকার করেননি। অবশেষে শনিবার আংটি বদল হতেই প্রকাশ্যে রাঘনীতির প্রেম! আর এবার প্রথম বাগদান ও রাঘবের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন পরিণীতি। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে আত্মীয়-পরিজন, সহকর্মী ও বিশেষ করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন পরি।
সোশ্য়াল মিডিয়ায় পরিণীতি লিখলেন, আমাদের সম্পর্ক ও বাগদান নিয়ে যেভাবে ইতিবাচক মনোভাব ছিল সকলের, তা দেখে সত্য়িই আপ্লুত আমি ও রাধব। আপনাদের এরকম সঙ্গে থাকা আমাদের শক্তি দিয়েছে। অনুপ্রেরণা জুগিয়েছে।
[আরও পড়ুন: ‘পথে হল দেরি’ বলতে নারাজ! অজানা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন]
পরিণীতির কথায়, ”আমরা দুজনেই পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। একেবারে বিপরীতধর্মী কর্মক্ষেত্র থেকে এসেছি। তবে আমাদের সম্পর্ক খুব অটুট। আর এই কারণেই খুব বড় পরিবারকে পেয়েছি আমরা। যা কিনা আমাদের সম্পর্কের ভিত।”
এটাতেই থামলেন না পরিণীতি। এই পোস্টে সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানালেন বলিউড অভিনেত্রী। পরিণীতি লিখলেন, ”সংবাদমাধ্যমের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। গোটা দিন আমাদের সঙ্গে থেকেছেন।”
View this post on Instagram
[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক, কেমন আছেন দু’জন?]
সর্বশেষ খবর
-
অরুণাচলে ফুলেফেঁপে উঠছে বহু পাহাড়ি হ্রদ! বলছে গবেষণা, হতে পারে নেপালের মতো বিপর্যয়?
-
ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে ‘চাপ’ দমকলের, মাঝরাতেই বিদেশ পাড়ি অভিষেকের
-
‘বাঁচান, আমাকে ওরা মেরেই ফেলবে’, কুয়েতে পরিচারিকার কাজ করতে যাওয়া তামিল মহিলার ভিডিও ভাইরাল!
-
‘বিগ বস’-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি? অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে জানিয়েই দিলেন শন
-
ইস্টবেঙ্গল গ্যালারির টিকিট কেটে মিলল মোহনবাগানের! ডার্বি বিভ্রান্তির সমাধান জানাল আইএফএ