সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে নতুন ভূমিকায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্র্য়ামি পুরস্কার জয়ী ভারতীয়-আমেরিকান গায়ক ফালুর সঙ্গে হাত মিলিয়ে এবার গান লিখলেন মোদি। যে গানের মধ্যে দিয়ে বাজরার উপকারিতা এবং বিশ্ব ক্ষুধা দূর করতে এই ফসলের গুণ প্রচার করা হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২০২৩ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসেবে মনোনিত করা হয়েছে। সেই উপলক্ষেই এই গান বাঁধা হয়েছে। ১৬ জুন মুক্তি পেয়েছে এই গান।
[আরও পড়ুন: ‘সত্যি কথা বললেই বিতর্কের তকমা দেওয়া হয়’, ‘শিবপুর’ ছবি নিয়ে অকপট স্বস্তিকা]
গানের জগতে ফালু নামেই জনপ্রিয় ফাল্গুনী। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই গান নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করে থাকেন তিনি। ২০০৭ সালে প্রথম মুক্তি পায় ফাল্গুনীর নিজস্ব অ্যালবাম। লোকগীতির সঙ্গে পাশ্চাত্য সংগীতের ফিউশন ফাল্গুনীর গানের বিশেষত্ব। সংগীতপ্রেমীদের কাছে আগে থেকেই তা জনপ্রিয়। শুধু তাই নয়, খ্যাতনামা সংগীত পরিচালক এ আর রহমানের সঙ্গেও কাজ করেছেন ফাল্গুনী। এর আগেও ‘সেরা চিলড্রেন মিউজিক’ বিভাগে গ্র্যামিতে মনোনীত হয়েছিলেন ফাল্গুনী।
মোদী প্রসঙ্গে ফাল্গুনী শাহ বলেন, ‘তাঁর জন্য লেখা এক জিনিস এবং তার সঙ্গে লেখা আরেক জিনিস। গানের মাঝখানে, আপনি তাঁর নিজের কণ্ঠে যে বক্তৃতা লিখেছেন এবং বর্ণনা করেছেন তা শুনতে পাবেন। যে কোনও শিল্পীর জন্য এটা একটা বড় সুযোগ।’
[আরও পড়ুন: ‘মা চলে যাওয়ার পর নিজেকে ছুটি দিইনি’, মৃত্যুবার্ষিকীতে স্বাতীলেখা-স্মরণে কন্যা সোহিনী]
সর্বশেষ খবর
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!
-
‘বাঙালি নিরামিষ খেয়ে পুষ্পাঞ্জলি, মাছ দিয়ে প্রসাদ দিতে জানে’, বাগেশ্বর বিতর্কে সোজাসাপ্টা শুভেন্দু
-
যুদ্ধ ‘কাঁটা’ সরিয়ে দিল্লি ঘোষণাপত্রে সহমত ‘শত্রু’ ইরান-আমিরশাহী, বড় কূটনৈতিক সাফল্য ভারতের
-
দুর্গাপুজোর শেষে শ্রাদ্ধানুষ্ঠান! গুসকরার এই জমিদার বাড়িতে কেন দশমীতে হয় না ঘট বিসর্জন?
-
‘কমেন্ট ডিলিট করবেন না সলমন স্যার দেখুক,’ ভাইজানের টিমের উপর চটে লাল অমল মালিক