সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হল উরফি জাভেদের গ্রেপ্তারির ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একটি কফি শপ থেকে দুই মহিলা অফিসার উরফির হাত ধরে গাড়িতে ওঠাচ্ছেন। এমনকী, ভিডিওতে শোনা গিয়েছে, উরফি পুলিশ অফিসারদের জিজ্ঞাসাও করছেন, কেন তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে? তাহলে কি বোল্ড পোশাক পরার জন্যই এই গ্রেপ্তার?
নানা সময়ই নানারকম ভিডিও আপলোড করতে থাকেন উরফি। বেশিরভাগ সময়ই আজব ফ্যাশনের জন্য়ই উরফির ভিডিও হয় ভাইরাল। নেটিজেনরা মনে করছেন, এই ভিডিওটিও উরফি করেছেন মজার ছলে। কেননা, এখনও পর্যন্ত মুম্বই পুলিশ বা উরফির কাছ থেকে এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সংবাদ প্রতিদিন এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
View this post on Instagram
[আরও পড়ুন: অভিষেকের ডেডলাইন শেষের আগেই অ্যাকশন! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের]
নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।
[আরও পড়ুন: জীবিত বাবার ডেথ সার্টিফিকেট বের করে জমি দখল! কাঠগড়ায় ‘কীর্তিমান’ ৬ ছেলে]
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের