সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্ষবিভাজিকায় লক্ষ্মী লকেট ঝুলিয়ে বিপাকে তাপসী পান্নু (Taapsee Pannu)। সোশ্যাল মিডিয়ার নিন্দার পাশাপাশি এবার এই দায়ের হল এফআইআর। অভিনেত্রীর বিরুদ্ধে মধ্যপ্রদেশের এক থানায় অভিযোগ দায়ের করেছেন একলব্য সিং গৌর।

সম্প্রতি এক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন তাপসী। সেখানেই তাঁকে দেখা গেল লাল রঙের গাউনে। গাউনটি একেবারে ডিপ নেক। স্পষ্ট হয়েছিল তাঁর ক্লিভেজ। আর ক্লিভেজের মাঝে ঝুলছিল একটি সোনালি হার। যার লকেটে মা লক্ষ্মীর মূর্তি! তাপসীর এমন ছবি দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনদের একাংশ। অভিনেত্রীকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করা হয়।
[আরও পড়ুন: আত্মঘাতী আকাঙ্ক্ষা, দাবি পুলিশের, ভাইরাল অভিনেত্রীর মৃত্যুর আগের কান্নার ভিডিও]
বিষয়টি নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন একলব্য সিং গৌর। হিন্দ রক্ষক সংগঠনের আহ্বায়ক-সদস্য একলব্য। বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে তিনি। উল্লেখ্য, এই একলব্যের অভিযোগের ভিত্তিতেই নতুন বছরের শুরুতে কমেডিয়ান মুনওয়ার ফারুকিকে গ্রেপ্তার করা হয়েছিল।
View this post on Instagram
নিজের অভিযোগে একলব্য দাবি করেছেন তাপসী যে ছবি ও ভিডিও আপলোড করেছেন, তার মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। অশালীন পোশাকে এভাবে দেবী লক্ষ্মীর লকেট পরে তিনি সনাতন ধর্মকে অপমান করেছেন বলেও অভিযোগ। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[আরও পড়ুন: ‘পাঠানে’র সাফল্যে মজেছেন শাহরুখ, নতুন গাড়ির পর এবার ঘর সাজানোর পরিকল্পনা বাদশার!]
সর্বশেষ খবর
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি
-
নদিয়ায় ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ, গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল টাকা
-
থেমেও থামছে না বিতর্ক! অভিষেককে ফের ‘আক্রমণ’ সিএবি কোষাধ্যক্ষের
-
মহারাষ্ট্রে বিকোচ্ছে ‘মেড ইন পাকিস্তান’ বেডশিট! খতিয়ে দেখছে পুলিশ
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’