সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও অ্যাকশন ছবিতে তাঁর পাওয়ার প্যাক অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। আট থেকে আশি, অগণিত ভক্তদের ভিড় সুদূর দক্ষিণ থেকে বেড়ে ছড়িয়েছে আরব সাগরের তীরেরও। তিনি দক্ষিণী স্টার প্রভাস (Prabhas)। এবার ভালবাসার দিনে প্রভাস আসতে চলেছেন নয়া অবতারে। শনিবার সামনে এল বহু প্রতীক্ষীত রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ‘রাধে শ্যাম’-র প্রি-টিজার।
কার দিকে এগিয়ে যাচ্ছেন প্রভাস? কাকে বলবেন নিজের মনের কথা? কাকে দেবেন নিজের মন? তা জানতে উৎসুক প্রভাসপ্রেমীরা। ১৪ ফেব্রুয়ারি সামনে আসবে ছবির টিজার। প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে, কুনাল রয় কাপুর, ভাগ্যশ্রী। চারটি ভাষায় মুক্তি পাবে ‘রাধে শ্যাম’। ছবি প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার, ভামসি প্রমোদ। সংগীত পরিচালনায় রয়েছেন মিঠুন।
[আরও পড়ুন: কৃষক আন্দোলন নিয়ে টুইট করে ট্রোলড লতা মঙ্গেশকর]
‘রাধে শ্যাম’ ছাড়াও প্রভাসের ঝুলিতে রয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’, রামায়ণ থেকে অনুপ্রাণিত ওম রাউত পরিচালত ‘আদিপুরুষ’। এছাড়াও নাগ অশ্বিন পরিচালিত দীপিকা পাডুকোন-অমিতাভ বচ্চন অভিনীত ছবিতে দেখা যাবে সুপারস্টার প্রভাসকে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন : একই মঞ্চে সায়নী ঘোষ ও মদন মিত্র, রাজনীতিতে পা রাখছেন অভিনেত্রী?]
সর্বশেষ খবর
-
নেইমারকে ছাড়াই মরক্কোর বিরুদ্ধে নামবে ব্রাজিল, কেমন হবে আন্সেলোত্তির প্রথম একাদশ?
-
৩ ভারতীয় নাবিক হত্যায় বিদেশমন্ত্রী-মার্কিন বিদেশসচিবের কথা, ‘সমর্থনযোগ্য নয়’, গর্জে উঠলেন জয়শংকর
-
প্রেমিক বিবাহিত, সম্পর্ক মানেনি পরিবার! তরুণীর বিয়ের আগের দিন উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ
-
চলে এল আরেক সূর্যবংশী! বিধ্বংসী সেঞ্চুরি বৈভবের ১০ বছরের ভাইয়ের, উচ্ছ্বসিত রাজস্থান তারকা
-
‘বলিউডের পাকিস্তান প্রেম বেশি’, রণবীর সিংকে ‘কোণঠাসা’ করায় গর্জে উঠলেন কঙ্গনা