সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গানের লাইনে শিবের প্রসঙ্গ তুলে বিপাকে পড়লেন জনপ্রিয় গায়ক বাদশা। বাদশার বিরুদ্ধে অভিযোগ, নতুন ‘সনক’ গানে বাদশা ভগবানের নামে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত বাদশার নামে অভিযোগও দায়ের করেছেন। পুরোহিতের দাবি, অবিলম্বে এই গান থেকে আপত্তিকর লাইন মুছে ফেলতে হবে।
বাদশার এই নতুন গান ইতিমধ্য়েই জনপ্রিয়তার শীর্ষে। ইতিমধ্য়েই এর ভিউ পৌঁছয় ১ কোটি ৯০ লক্ষ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হিন্দু সংস্থা সহ মহাকাল সেনা ও পূজারি মহাসংঘও বাদশার ২ মিনিট ১৫ সেকেন্ডের ওই গানে ভোলানাথের নাম মুছে ফেলার দাবি জানিয়েছেন।
[আরও পড়ুন: ‘নিককে আমার বাবার মতো লাগে!’, স্বামীকে নিয়ে এমন কেন বললেন প্রিয়াঙ্কা? ]
তবে এই গানে বাদশা নিজেই স্পষ্ট করেছেন তিনি মহাদেবের ভক্ত। এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে বাদশার তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
[আরও পড়ুন: বিরাটের মেয়েকে নিয়ে ডেটে যেতে চায় শিশু! ছবি ভাইরাল হতেই জোর ধমক কঙ্গনার]
সর্বশেষ খবর
-
একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?
-
পাকিস্তানের ‘যম’ সুদর্শন! ‘এস-৪০০-এর সন্ধানে ভারতে গুপ্তচর নামান মুনির’, দাবি প্রাক্তন এয়ার মার্শালের
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?