সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে পদবি বদলানোয় যে এত কাণ্ড ঘটে যাবে, তা আগে থেকে আন্দাজও করতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। যদি একটুও আঁচ করতে পারতেন, তাহলে হয়তো নিজের নামের পাশ থেকে জোনাস শব্দটা সরাতেনই না। কিন্তু কী আর করা যাবে, সোশ্যাল মিডিয়ার যুগে পান থেকে চুন খসলেই তো বিপত্তি! আর টুক করে তা তিল থেকে তাল।
গপ্পোটা হল, সোমবার হঠাৎ করে রটে গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া নাকি স্বামী নিক জোনাসকে ডিভোর্স দিতে চলেছেন। এমনকী, রটে গিয়েছিল দীর্ঘদিন ধরে অশান্তির জন্যই নাকি প্রিয়াঙ্কা চোপড়া বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এসব কি আর এমনি রটে। সব দোষ গেল প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম প্রোফাইলের উপর। যেখানে দেখা গেল প্রিয়াঙ্কা তাঁর নামের পাশে জোনাস পদবি সরিয়ে শুধু লিখেছেন চোপড়া!
প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে নিক জোনাসের, এই খবর রটতেই অভিনেত্রীর মা মধু চোপড়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ খবর একেবারেই মিথ্যে। প্রিয়াঙ্কা ও নিক সুখেই আছেন। আর এবার প্রিয়াঙ্কা নিজেই দিলেন সুখের সংসারের প্রমাণ। ইনস্টাগ্রামে নিক জোনাসকে লিখে পাঠালেন ভালবাসার বার্তা।
[আরও পড়ুন: ক্রিকেটের ২২ গজেই জমবে প্রেম! ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে জুটি রাজকুমার-জাহ্নবী]
View this post on Instagram
সম্প্রতি নিক জোনাস তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি শরীরচর্চার ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিও দেখে প্রিয়াঙ্কা লিখলেন, ‘তোমার বাহুডোরেই আমি মরতে চাই!’ এর মাধ্যমেই নিন্দুকদের মুখে একেবারে ঝামা ঘষে দিলেন বলিউডের ‘দেশি গার্ল’।
২০১৮ সালের ডিসেম্বর মাসে হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে বিয়ে করেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল এই জুটির রাজকীয় বিয়ের আসর।
View this post on Instagram
প্রিয়াঙ্কা এই মুহূর্তে ‘ দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে সিরিজ ‘সিটাডেলে’র শুটিংও করেছেন প্রিয়াঙ্কা।

[আরও পড়ুন: শাহরুখপুত্র আরিয়ানের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যেতে পারে NCB]
সর্বশেষ খবর
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের
-
আইএসএল থেকে নাম তোলায় অথৈ জলে জামশেদপুর ফুটবলাররা, কী বলছেন টাটা অ্যাকাডেমির ৩ প্রাক্তনী?
-
প্রেমিকার হাত ধরেও বিকিনি পরা লাস্যময়ীর দিকে নজর! ভাইরাল মিম মনে করালেন বিশ্বকাপ সেরা রড্রি!
-
পাহাড় ভেঙে বিচ্ছিন্ন হতে পারে উত্তরবঙ্গ! উত্তরের ‘লাইফ লাইন’ ২০ মাইল নিয়ে উদ্বিগ্ন ভূতত্ত্ববিদরা