Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
প্রসেনজিৎ

গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল ‘জ্যেষ্ঠপুত্র’, ছবি দেখতে হাজির প্রসেনজিৎ

বুধবার সকালে ‘মাস্টারক্লাস’ করাবেন প্রসেনজিৎ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০১৯, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০১৯, ১৬:২৬

options
link
গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল ‘জ্যেষ্ঠপুত্র’, ছবি দেখতে হাজির প্রসেনজিৎ zoom

নির্মল ধর, পানাজি: ছবির প্রতিনিধিত্ব করতে গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উপস্থিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত ‘জ্যেষ্ঠপুত্র’ ছবিটি উৎসবে প্রদর্শিত হচ্ছে। সেই কারণেই গোয়া এসেছিলেন তিনি।

মঙ্গলবার দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গোয়া পৌঁছন। বিকালে আইনিক্স দু’নম্বর হলে উপস্থিত হন তিনি। সেখানেই ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির প্রদর্শন ছিল। পরিচালক কৌশিক গাঙ্গুলি শেষ মুহূর্তে অসুস্থতার জন্য আসতে পারেননি। ছবির প্রদর্শনীর শুরুতে উৎসবের পক্ষ থেকে প্রসেনজিৎকে সংবর্ধনা জানানো হয়। প্রসেনজিতের সঙ্গে ছিলেন ছবির অন্যতম প্রযোজক সুরিন্দর সিং। তিনিও সংবর্ধিত হলেন। অনুষ্ঠানে প্রসেনজিৎ বললেন, “ইফি আমার কাছে নতুন নয়, ‘মনের মানুষ’ এবং তারও আগে ‘অটোগ্রাফ’ ছবির জন্য এসেছিলাম। ইফি নিশ্চিতভাবেই বাংলা ছবির প্রচারে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে থাকে। আমার খুবই ভালো লাগে এখানে এসে বিদেশের কিছু ভাল ভাল ছবি দেখার সুযোগ পাই। দু’দিন থাকব, সুতরাং ছবি তো দেখবেই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: মুক্তির আগেই বিতর্কে ‘দাবাং ৩’, উঠল হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগ ]

প্রসেনজিৎ অবশ্য বুধবার সকালে অভিনয়ের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে একটা ‘মাস্টারক্লাস’ করবেন। গোয়ায় তিনি আরও দু’দিন। উৎসব কর্তৃপক্ষ তাঁকে সমাপ্তি সন্ধ্যায় অর্থাৎ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হতে অনুরোধ করেছে। প্রসেনজিৎ রাজিও হয়েছেন। গোল্ডেন পিকক ও সিলভার পিকক বিজেতাদের হাতে তিনিই হয়তো পুরস্কার তুলে দেবেন। ২০ তারিখ সন্ধ্যায় অমিতাভ ও রজনীকান্তর হাত থেকে আলো নিয়ে উৎসবের যে সূচনা হয়েছিল, তার সমাপ্তি ঘটবে প্রসেনজিতের হাতে।

[ আরও পড়ুন: শীতেই দেখা মিলতে পারে ‘বরুণবাবুর বন্ধু’র ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.