সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা রাজকুমার রাও মানেই পর্দায় একেবারে নতুন গল্প, নতুন কোনও এক্সপেরিমেন্ট। রাজকুমারের (Rajkumar Rao) কেরিয়ারগ্রাফ দেখুন, বলিউডের পর্দায় বার বারই নতুন নতুন অবতারে দেখা গিয়েছে তাঁকে। এই যেমন, ‘নিউটন’, ‘ট্র্যাপ’। ঘরানা বদলে ফেলে হরর কমেডি ‘স্ত্রী’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। আর এবার ফের একেবারে নতুন রকম গল্পে অভিনয় করতে দেখা যাবে রাজকুমারকে। ছবির নাম ‘হিট: দ্য ফার্স্ট কেস’। বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। এটি দক্ষিণী ছবির রিমেক।
কী গল্প বলবে রাজকুমারের এই ছবি?
একজন পুলিশ অফিসারের, যিনি ‘হিট’ অর্থাৎ হোমিসাইড ইন্টারভেনশন টিমের সদস্য। অতীতের এক ঘটনা বা তদন্তের স্মৃতির কারণে মানসিক অবসাদে ভুগছে এই পুলিশ অফিসার। হঠাৎ করেই তাঁর বান্ধবীও নিখোঁজ হয়ে যায়। তিনি একটি নিখোঁজ ব্যক্তির মামলার তদন্ত শুরু করেন এবং খুঁজে বের করার চেষ্টা করেন। ছবিতে রাজকুমার রাওয়ের বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। এই ছবি যে থ্রিলারধর্মী ছবি হতে চলেছে তার ইঙ্গিত রয়েছে ট্রেলারেই।
এই ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। সানিয়া ও রাজকুমার ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দলীপ তাহিল, মিলিন্দ গুনাজি, শিল্পা শুক্লা এবং সঞ্জয় নার্ভেকার।
[আরও পড়ুন: মাদক মামলায় বিপাকে রিয়া, NCB’র খসড়া চার্জশিটে অভিযুক্ত অভিনেত্রীর ভাই সৌভিকও]
দক্ষিণী ছবিটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। এই ছবি অভিনয় করেছিলেন বিশ্বক সেন ও রুহানি শর্মা। এই দক্ষিণী ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। বলিউডে এই ছবি কতটা কামাল দেখাতে পারবে সেটাই এখন দেখার।
এই ছবি ছাড়াও রাজকুমার রাওয়ের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ছবি। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের বিপরীতে রাজকুমারকে দেখা যাবে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে। এই ছবির পরিচালক শরণ শর্মা। এছাড়াও রয়েছে ‘স্ত্রী’ ছবির সিক্যুয়াল।
[আরও পড়ুন: এবার বলিউডে তনুশ্রী চক্রবর্তী, সানি দেওলের বিপরীতে দেখা যাবে টলি অভিনেত্রীকে]
সর্বশেষ খবর
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে
-
দেহরক্ষী শেরাপুত্রের ‘গডফাদার’ সলমন! কোন ছবিতে অভিষেক আবিরের?
-
গণতন্ত্রে বিশেষ রাজনৈতিক মতবাদের গুরুত্ব ক্ষতিকারক