সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর উদ্বোধনে কলকাতার এসেছেন বলিউডের ‘মির্চি গার্ল’ রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। প্যান্ডেলে ঘুরে ঘুরে পুজো উদ্বোধনও করছেন রাখী। তবে ভবানীপুরে এক কালীপুজোর উদ্বোধনে এসে রাখীর সঙ্গে একমঞ্চে দেখা গেল মদন মিত্রকে। বাঙালি সাজে বলিউড অভিনেত্রীকে দেখে মদন মিত্র একেবারে আপ্লুত।
রাখির উদ্দেশ্যে তিনি বললেন, ”রাখিকে লাল, শাড়ি, গয়না পরে একেবারে বাঙালি মেয়ে লাগছে। রাখি মানেই তো বন্ধন। আশা করি, কলকাতায় এসে এখানকার মানুষের সঙ্গে একটা নতুন বন্ধনে যুক্ত হতে পেরেছেন রাখি। আশা করি তিনি বার বার মুম্বই থেকে কলকাতায় আসবেন!” কথার মাঝে নিজের কায়দায় ‘ও লাভলি’ও বলে উঠলেন মদন মিত্র (Madan Mitra)।
View this post on Instagram
View this post on Instagram
[আরও পড়ুন: ছেলের জন্যই প্রথা ভাঙলেন শাহরুখ! জন্মদিনে অনুরাগীদের দেখা দিলেন না বাদশা]
বুধবার কলকাতায় পাশ্চত্য পোশাক পরে পা রাখলেও, মণ্ডপ উদ্বোধনের সময় একেবারে অন্য সাজে ধরা দিলেন রাখি। আটপৌরে ঢঙে লাল টুকটুকে বেনারসি শাড়ি, মাথায় টায়রা, টিকলি পরে রাখীকে এদিন দেখা গেল একেবারে অন্য রূপে। কথায় কথায় রাখী জানালেন, ”কলকাতায় এসে আমার দারুণ লেগেছে। এখানকার মানুষেরা খুবই ভাল। আমি কলকাতাকে ভালবেসে ফেলেছি!” সবাইকে দিওয়ালির শুভেচ্ছাও জানালেন রাখি সাওয়ান্ত।
[আরও পড়ুন: জিতের সঙ্গে জমজমাট অ্যাকশনে হাওড়ার ডিসিপি, দ্বিতীয় হুগলি সেতুতে ধুন্ধুমার!]
সর্বশেষ খবর
-
দুর্গাপুজোর শেষে হয় শ্রাদ্ধানুষ্ঠান! গুসকরার এই জমিদার বাড়িতে কেন দশমীতে হয় না ঘট বিসর্জন?
-
‘কমেন্ট ডিলিট করবেন না সলমন স্যার দেখুক,’ ভাইজানের টিমের উপর চটে লাল অমল মালিক
-
দীর্ঘ ব্যবহারে এয়ার ফ্রায়ারে জমছে তেল-দুর্গন্ধ, বাড়িতেই পরিষ্কার করুন এই ৩ উপায়ে
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের