সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখির কাণ্ড দেখুন! হাতে পারফিউমের বোতল নিয়ে রাস্তায় ছোটাছুটি। যাকেই সামনে পাচ্ছেন তাঁর গায়েই ফুস করে সুগন্ধী ছড়িয়ে দিচ্ছেন। রাখির কথায়, পুরুষ পটাতে এটাই নাকি নতুন কায়দা।
আদিলের সঙ্গে রাখির সম্পর্ক এখন আদায় কাঁচকলা। রাখির করা নিগ্রহের মামলায় এখনও জেলের ঘানি টানছেন আদিল। আর তাই তো সুযোগ পেয়ে নতুন প্রেমিক খুঁজছেন রাখি। সেই কারণেই মুম্বইয়ের রাস্তায় হাতে পারফিউমের বোতল নিয়ে হাজির বলিউডের মির্চি গার্ল। রাখির দাবি, এই পারফিউমেই নাকি পটবে পুরুষ!
[আর পড়ুন: ‘শাহরুখ ঘুষ দিয়েছেন, হাত পেতে কালো টাকা নেন সমীর’, বম্বে হাইকোর্টে নতুন মামলা]
View this post on Instagram
প্রসঙ্গত, গত বছর আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেন রাখি। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাঁকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তাঁর পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে ঘরোয়া হিংসা ও প্রতারণার অভিযোগও এনেছেন তিনি।
[আর পড়ুন: বিয়ে করছেন কঙ্গনা রানাউত! সরাসরি সাংবাদিকদেরই দিলেন নিমন্ত্রণের কার্ড]
সর্বশেষ খবর
-
‘জিমের থেকে ম্যাচ ফিট থাকা বেশি জরুরি’, বুমরাহদের ঘনঘন চোটের কারণ ফাঁস গাভাসকরের
-
সম্পর্কে ‘কাঁটা’ হাসিনা, ভারত সফরে রাজি নন তারেক! নয়াদিল্লিকে জোড়া শর্ত ঢাকার
-
স্বাধীনতা দিবসের রাতে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা! চাঞ্চল্য তাহেরপুরে
-
জন্মদিনের কেকে মরা টিকটিকি! খাওয়ার পরেই পেটে-বুকে ব্যথা, হাসপাতালে সাত শিশু-সহ ১১ জন
-
অস্ট্রেলিয়ার মাটিতে দাদাগিরি! ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী