জাঁকজমকে ভরা বিরোশের হায়দরাবাদ রিসেপশন যেন তারার মেলা! তাবড় দক্ষিণী তারকাদের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে আগামী জীবনের শুভেচ্ছা জানান। তবে সক্কলের মধ্যে সবচাইতে বেশি নজর কাড়েন তেলুগু অভিনেতা রাম চরণ। এদিন সন্ধ্যায় খালি পায়েই তিনি হাজির হন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার রিসেপশনে। পরনে ছিল অতি-সাধারণ একঢালা কালো কুর্তা। পাপারাজ্জির অনুরোধে সামান্য সময়ের জন্যই ফোটোর জন্য পোজ করেন।
সঙ্গে ছিলেন স্ত্রী উপাসনা কামিনেনি কোনিদেলা। ক্যামেরায় ধরা পড়ে, পরস্পরকে যেন এড়িয়ে যাচ্ছেন দম্পতি! মুহূর্তের জন্য পাশাপাশি দাঁড়ালেও, দুজনের আচরণেই আড়ষ্ট ভাব স্পষ্ট। আর তাতেই জল্পনার ঝড় ওঠে নেটমহলে। এর মাত্র দুই দিন আগে আল্লু শিরীষ ও নয়নিকা রেড্ডির প্রি-ওয়েডিং রিসেপশনেও একই ধরনের পোশাকে দেখতে পাওয়া গেছিল রাম চরণকে (Ram Charan)। সেদিনও পায়ে জুতো ছিল না ‘আর আর আর’ খ্যাত তারকার।
আরও পড়ুন:

তবে জল্পনা গড়ায় না বেশিদূর। সূত্রের খবর, শবরীমালা মন্দিরে তীর্থের উদ্দেশে যাবেন রাম চরণ, যেখানে পূজিত হন ভগবান আয়াপ্পা। তবে সেখানে যাওয়ার আগের পথটি কঠিন। দীর্ঘ ৪৮ দিন ধরে (মতান্তরে ৪১ দিন) পালন করতে হয় ‘আয়াপ্পা দীক্ষা’। এই সময়কালে ভক্ত কেবল একরঙা পোশাকই গায়ে দিতে পারেন। কালো, নীল বা গেরুয়া অতি-সাধারণ সে বসনে কোনওরকম বাড়তি আড়ম্বর থাকলে চলে না।
কেবলমাত্র সম্পূর্ণরূপে নিরামিষ আহারই গ্রহণ করা চলে। মদ অথবা অন্য কোনও নেশাদ্রব্য থেকে শতহস্ত দূরে থাকাই কাম্য। প্রতিদিন নিয়ম করে ঈশ্বরের উদ্দেশে প্রার্থনা করতে হয়, করতে হয় ধ্যানও। দাড়ি-চুল কাটা চলে না। খালি পায়েই হাঁটতে হয় সর্বত্র। জীবনযাপন থেকে সমস্তরকমের বাহুল্য ত্যাগ করতে হয়। তাছাড়া ব্রহ্মচর্য পালন করতে হয়। অর্থাৎ সঙ্গিনীবর্জিত জীবনে কঠিন তপস্যায় দিন কাটাতে হয় আয়াপ্পার ভক্তকে। এ সমস্ত পূর্ণ হলে তবেই শুদ্ধ শরীর-মনে শবরীমালা তীর্থে যাওয়া চলে।

ব্যস্ততম কর্মজীবন সামলেও দীর্ঘ ২০ বছর ধরে আয়াপ্পার সেবায় নিয়োজিত রয়েছেন রাম চরণ। এর আগেও একাধিকবার তাঁকে এই দীক্ষা পালন করতে দেখা গিয়েছে। ২০২৩ সালে অস্কারের মঞ্চে সমাদৃত হয় ‘আর আর আর’। সে সময়ে আমেরিকা যাওয়ার পথে হায়দরাবাদ বিমানবন্দরে খালি পায়ে হাঁটতে দেখা যায় তাঁকে।
এ খবর জানামাত্র উচ্ছ্বাসে ফেটে পড়েন অভিনেতার ফ্যানেরা। তাঁদের মতে, অভিনেতার ‘ডিভাইন স্টার’ নামটি তবে প্রকৃত অর্থেই যথার্থ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!