আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে ‘আলফা’ (Alpha)। যশরাজ ফিল্মস-এর মেগাবাজেট নারীকেন্দ্রিক এই গোয়েন্দা ব্রহ্মাণ্ড নিয়ে দর্শকমহলে ইতিমধ্যেই উন্মাদনার জোয়ার। আড়াই মিনিটের ট্রেলারে আলিয়া ভাট একের পর এক দুরন্ত সংলাপে বক্স অফিস দখলের হুঁশিয়ারি দিয়েছেন। কখনও নায়িকার মুখে সীতারূপে একা লঙ্কা দহনের কথা শোনা গিয়েছে তো কখনও বা আবার সিক্রেট এজেন্টের ‘মিশন’ শুরুর আগে ‘অগ্নিপরীক্ষা’র প্রসঙ্গ টেনেছেন তিনি। যদিও আলিয়ার (Alia Bhatt) ‘রাফ অ্যান্ড টাফ’ অবতার দেখে একাংশ ভ্রু কুঁচকেছেন! তবে এবার স্ত্রী’র সিনেমা সুপারহিট করাতে মাঠে নামলেন খোদ রণবীর কাপুর (Ranbir Kapoor)।
সদ্য মুক্তিপ্রাপ্ত আড়াই মিনিটের ট্রেলারে গোলাগুলি, বন্দুকবাজিতে যশরাজের ‘প্রমিলা বাহিনি’ যে খেল দেখিয়েছেন, তাতে স্তম্ভিত সিনেপাড়া! যে ঝলকের পরতে পরতে আলিয়ার স্বামী রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ যোগ খুঁজে পেয়েছিলেন দর্শক-অনুরাগীরা। যদিও একাংশ আবার আলিয়ার অ্যাকশন দেখে সমালোচনায় মুখর হয়েছেন!
আরও পড়ুন:

যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’র ঝলকে তুখড় অ্যাকশন অবতারে তাক লাগিয়েছেন আলিয়া ভাট। মারপিটের মারপ্যাঁচে রীতিমতো এমন কাঁপন ধরিয়েছেন যে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ‘আলফা মেল’রাও। সদ্য মুক্তিপ্রাপ্ত আড়াই মিনিটের ট্রেলারে গোলাগুলি, বন্দুকবাজিতে যশরাজের ‘প্রমিলা বাহিনি’ যে খেল দেখিয়েছেন, তাতে স্তম্ভিত সিনেপাড়া! যে ঝলকের পরতে পরতে আলিয়ার স্বামী রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ যোগ খুঁজে পেয়েছিলেন দর্শক-অনুরাগীরা। যদিও একাংশ আবার আলিয়ার অ্যাকশন দেখে সমালোচনায় মুখর হয়েছেন! তাঁদের দাবি, ববি দেওল, অনিল কাপুরের থেকে বেশি পারিশ্রমিক নিয়েও অ্যাকশনে ম্যাজিক দেখাতে পারেননি কাপুরদের বউমা। এবার স্ত্রী’র গোয়েন্দা ব্রহ্মাণ্ড ব্লকবাস্টার করতে দুরন্ত স্ট্র্যাটেজি রণবীর কাপুরের। কী করলেন?

সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় পাপারাজ্জিদের লেন্সবন্দি হন কাপুরনন্দন। সেখানেই ছবিশিকারীদের লেন্সে যা ধরা পড়ল, তাতে সরগরম সেলেব পাড়া থেকে নেটমহল! ভক্তরা বলছেন, ‘রণবীরের মতো সাপোর্টিভ স্বামীই দরকার’। আসলে এদিন অভিনেতা যে কালো রঙের টিশার্ট পরেছিলেন, তাতে লেখা- ‘আমার স্ত্রীই আলফা’। এপ্রসঙ্গে উল্লেখ্য, ‘অ্যানিম্যাল’ মুক্তির পর অনেকেই রণবীরকে ‘আলফা মেল’ আখ্যা দিয়ে সমালোচনায় রত হয়েছিলেন। কিন্তু কাপুরনন্দন বরাবর একরোখা! এসবে কান দেন না। এবার সেই ‘আলফা’ তত্ত্ব আউড়েই স্ত্রী আলিয়ার সিনেমার প্রচার করলেন রণবীর কাপুর। যা দেখে মুগ্ধ নেটভুবনও।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাঘে ভরা জঙ্গলের মাঝে শিবমন্দির! দুর্গম পথ পেরিয়ে এই জ্যোতির্লিঙ্গ দর্শন করেন পূণ্য়ার্থীরা
-
বলে বলে হয়রান, গাঁটের কড়ি খরচ করেই ৩.৫ কিমি রাস্তা সারাই কর্নাটকের ‘বিরক্ত’ কৃষকদের
-
ঠাকুরঘরে টিকটিকির আনাগোনা কি মা লক্ষ্মীর আশীর্বাদ? কী বলছে বাস্তুশাস্ত্র
-
‘পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন’, নিট প্রশ্নফাঁস কাণ্ডে উলটে রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
এক দশকের তিক্ততা ভুলে ‘রিইউনিয়ন’! ভরা মঞ্চে একতাকে জাপটে চুমু রামের