Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Pakistan on Ranbir's Ramayana

রণবীরের ‘রামায়ণ’ নিয়ে তোলপাড় পাকিস্তান! ট্রেলারে ‘সোনার লঙ্কা’ দেখে ‘হা’ পাক ইউটিউবাররা

রণবীর কাপুরের ৪০০০ কোটির 'রামায়ণ' দেখতে মুখিয়ে পাকিস্তান। হাইভোল্টেজ ট্রেলার দেখে ধরাশায়ী পাক ইউটিউবার, পডকাস্টাররা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ২০:৫৩

options
link
রণবীরের ‘রামায়ণ’ নিয়ে তোলপাড় পাকিস্তান! ট্রেলারে ‘সোনার লঙ্কা’ দেখে ‘হা’ পাক ইউটিউবাররা zoom
রণবীর কাপুরের 'রামায়ণ'-এ মজে পাকিস্তান
Advertisement

মনে ভারত বিদ্বেষ থাকলেও পাকিস্তান যে বরাবর বলিউডের সিনেমা, সিরিজে মজে থাকে, সাম্প্রতিক অতীতে একাধিকবার তার প্রমাণ দিয়েছে গুগল ট্রেন্ড। ভারতের বিগবাজেট সিনে কর্মকাণ্ডে বরাবরই পাক দর্শকমহলের নজর থাকে। এবার পাকিস্তানের ‘পাখির চোখ’ রণবীর কাপুরের ৪০০০ কোটি বাজেটের ‘রামায়ণ’-এর দিকে। ট্রেলারে রাম-রাবণের যুদ্ধ, সোনার লঙ্কা থেকে অত্যাধুনিক পুষ্পকরথ থেকে রীতিমতো ‘থ’ পাক মুলুকের ইউটিউবার, পডকাস্টাররা। এককথায় প্রতিবেশী দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের নজরে এখন ভারতের মেগাবাজেট হিন্দু মহাকাব্য। যেসব ইতিবাচক প্রতিক্রিয়া আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।

পাকিস্তানি ইউটিউব চ্যানেল ‘এমজি রিঅ্যাকশনস’ থেকে কন্টেন্ট ক্রিয়েটর মাভিয়া উমর ফারুকির মতো অনেকেই ‘রামায়ণ’-এর ট্রেলার দেখে মুগ্ধ।

আসলে ‘উরি’ হামলার পর থেকেই পাকিস্তানের শিল্পীরা ভারতে নিষিদ্ধ। বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে বছর খানেক ধরে বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ। তার পর থেকেই পাক নাগরিকরা নানাভাবে বলিউডের খান-কাপুরদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। যদিও ফিল্ম সংগঠনের রক্তচক্ষু এড়িয়ে পাকশিল্পীরা এরপরও ভারতীয় ছবিতে গান গেয়েছেন, তার সাম্প্রতিক উদাহরণ ইমরান হাসমির ‘আওয়ারাপন ২’। যে ছবির গানে কণ্ঠ দিয়েছেন মুস্তাফা জাহিদ। অন্যদিকে মনে ভারত বিদ্বেষ থাকলেও বছরের পর বছর ধরে বলিউডের সিনেমা-সিরিজ পাকিস্তানের দর্শকমনে রাজত্ব করেছে। এবার নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে কৌতূহলী তাঁরা। নেটভুবনে ভাইরাল হওয়া পাকিস্তানের একাধিক কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওই তার প্রমাণ। সেখানেই দেখা কী গেল, কীভাবে ভারতীয় এই মহাকাব্যের সিনেম্যাটিক রূপ দেখে স্তম্ভিত হয়েছেন তাঁরা। পাকিস্তানি ইউটিউব চ্যানেল ‘এমজি রিঅ্যাকশনস’ থেকে কন্টেন্ট ক্রিয়েটর মাভিয়া উমর ফারুকি, হসনত খানের মতো অনেকেই ‘রামায়ণ’-এর ট্রেলার দেখে মুগ্ধ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

৪,০০০ কোটির মতো গগনচুম্বী বাজেটে তৈরি এশিয়া মহাদেশের কোনও ছবি নিয়ে যে মার্কিন মুলুকেও এত চর্চা হচ্ছে, সেকথাও উল্লেখ করেছেন কেউ কেউ। বরং সিনেশিল্পে এই বিপুল বিনিয়োগ নিয়ে যাঁরা সমালোচনা করছেন, সেসব নিন্দুকদেরও যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে পালটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে পাক কন্টেন্ট ক্রিয়েটরদের একাংশ।

রণবীর কাপুরের ৪০০০ কোটির ‘রামায়ণ’ দেখতে মুখিয়ে পাক ইউটিউবার, পডকাস্টাররা।

সিনেমার ঝলকে জমকালো দৃশ্য ও চোখধাঁধানো সেট থেকে শুরু করে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবীর অভিনয়ই এখন পাকিস্তানি কন্টেন্ট নির্মাতাদের মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ‘রামায়ণ’-এর ভিজ্যুয়াল এফেক্টসের কথা উঠে এসেছে তাঁদের ভ্লগ, কন্টেন্টে। শুধু তাই নয়, ৪,০০০ কোটির মতো গগনচুম্বী বাজেটে তৈরি এশিয়া মহাদেশের কোনও ছবি নিয়ে যে মার্কিন মুলুকেও এত চর্চা হচ্ছে, সেকথাও উল্লেখ করেছেন কেউ কেউ। বরং সিনেশিল্পে এই বিপুল বিনিয়োগ নিয়ে যাঁরা সমালোচনা করছেন, সেসব নিন্দুকদেরও যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে পালটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে পাক কন্টেন্ট ক্রিয়েটরদের একাংশ। তাঁদের মতে, রণবীরের ‘রামায়ণ’ ‘আদিপুরুষ’-এর তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। জানা গিয়েছে, হাইভোল্টেজ হলিউড ছবি ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির থেকেও বড় পরিসরে রিলিজ! বিশ্বের ৫৯ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘রামায়ণ’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.