Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Ranbir Kapoor Ramayana

রামনবমীর শুভক্ষণে আসছে রণবীরের রামলীলা, নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে উন্মোচিত হবে ‘রামায়ণ’ ঝলক!

তিথি-নক্ষত্র মেনে রামনবমীর দিনই মুম্বইয়ের এই 'বিশেষ জায়গায়' উন্মোচিত হতে চলেছে 'রামায়ণ'-এর বিগবাজেট ঝলক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৫:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৫:২৬

options
link
রামনবমীর শুভক্ষণে আসছে রণবীরের রামলীলা, নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে উন্মোচিত হবে ‘রামায়ণ’ ঝলক! zoom
রণবীরের 'রামায়ণ' নিয়ে বড় আপডেট, এআই দ্বারা নির্মিত ছবি
Advertisement

তিথি-নক্ষত্র মেনে রামনবমীর দিনই রণবীর কাপুরের বিগবাজেট সিনেমার শুভসূচনা হতে চলেছে। ‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। প্রভাসের ‘আদিপুরুষ’ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন। শোনা যায়, চাবুক ফিগার গড়তে নাকি তিন বছর ধরে ব্যায়ামাগারে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়ে যেতে হয়েছে কাপুরনন্দনকে। এমনকী ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও! যদিও সুপারস্টার কাপুরের ‘আমিষ ত্যাগ’ নিয়ে দ্বিমত রয়েছে, তবে নিষ্ঠার কোনও খামতি রাখেননি রণবীর। এবার খবর, অভিনেতাকে রামের অবতারে দেখার জন্য আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।

আগামী মার্চ মাসের শেষের দিকে রামনবমী। বলিউড মাধ্যম সূত্রে খবর, তিথি-নক্ষত্র মেনে এদিনই ‘রামায়ণ’-এর শুভসূচনা হতে চলেছে। চলতিবছর ২৬ এবং ২৭ মার্চ, দু’দিন রামনবমী পড়েছে। এর মাঝেই কোনও এক মাহেন্দ্রক্ষণে বিগবাজেট সিনেমার কাস্টিংদের লুক এবং ঝলক উন্মোচন করবেন প্রযোজক নমিত মালহোত্রা এবং নীতেশ তিওয়ারি। তবে ঝলক উন্মোচনের জন্য সোশাল মিডিয়া নয়, বরং এক অভিনব পন্থা নিতে চলেছেন নির্মাতারা। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ঝলক ফুটে উঠবে ইন্ডিয়া গেট চত্বরে। অনুষ্ঠানের কলেবরও নেহাত ছোটখাট নয়! বিটাউনে কানাঘুষো, একমাস আগে থেকেই এই হাইভোল্টেজ ইভেন্টের জন্য আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছেন প্রযোজক। রণবীর কাপুর, দক্ষিণী তারকা যশ, সাই পল্লবী, ‘লক্ষ্মণ’ রবি দুবের পাশাপাশি এহেন ‘রাজসূয়যজ্ঞে’ মহারাষ্ট্র এবং কেন্দ্রীয় সরকারের তাবড় নেতা-মন্ত্রীদেরও উপস্থিত থাকার কথা।

Advertisement
সেট থেকে ফাঁস হওয়া ভাইরাল ছবি

রণবীরের ‘রাম’ অবতার নিয়ে বরাবর কৌতূহল বিরাজ করেছে দর্শক-অনুরাগীদের মনে। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পুরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। তবে রণবীর, সাই পল্লবীকে রাম-সীতা লুকে দেখার অপেক্ষায় যে ভক্তদের চাতক পাখির দশা হয়েছিল, তা বললেও অত্যুক্তি হয় না। পঁচিশ সালের জুলাই মাসে কয়েক সেকেন্ডের ফার্স্ট লুক টিজারে রণবীরের ঝলক দেখিয়েছিলেন বটে, কিন্তু তাতে ভক্তদের দুধের সাধ ঘোলে মেটেনি! নীতেশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে ছবিতে যে একটা বড় চমক অপেক্ষা করছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এবার রামনবমীর দিনই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

ঘনিষ্ঠ সূত্র বলছে, রামনবমীর থেকে আর ভালো দিন কী-ই বা হতে পারে? সেদিনই রামায়ণ-এর গোটা স্টারকাস্ট এবং রিলিজের দিন ঘোষণা করা হবে। বিগত পাঁচ-ছয় বছর ধরেই গোটা টিম নিয়ে নীতেশ তিওয়ারি এই সিনেমার কাজে ব্যস্ত। কতটা খাটুনি খেটেছেন তাঁরা? মার্চে রামনবমীর দিন সেই ঝলক দেখতে পাবেন সকলে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.