Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Raja Sen

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন তিনি?

গুরুতর অসুস্থ পরিচালক রাজা সেন। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৩:৫৫

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৩:৫৫

options
link
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন তিনি? zoom
পরিচালক রাজা সেন, ছবি: সোশাল মিডিয়া
Advertisement

গুরুতর অসুস্থ পরিচালক রাজা সেন। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এখন কেমন আছেন পরিচালক? কবে ছুটি পাবেন হাসপাতাল থেকে তা জানতেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল

ফোনের ওপার থেকে পরিচালক নিজের স্বাস্থ্যের হালহকিকত জানান। তিনি বলেন, “এখন তুলনামূলক ভালো আছি। আগামী দু-তিন দিনের মধ্যে ছুটিও হয়তো পেয়ে যাব।” ঠিক কী হয়েছে তাঁর? এর উত্তরে পরিচালক বলেন, “প্রায় পাঁচ সাত বছর আগে ‘মায়া মৃদঙ্গ ছবির শুটিং করতে গিয়ে কোমরে চোট পেয়েছিলাম। এতদিনে সেই চোট মারাত্মক আকার ধারণ করেছে। এতদিন আমি বিষয়টা সেভাবে গুরুত্ব দিইনি। কিন্তু জানুয়ারিতে আমার শারীরিক সমস্যা এতটাই বাড়ে যে শেষমশ হাসপাতালে ভর্তি হই। দীর্ঘদিন ধরে হাঁটতেও সমস্যা হচ্ছিল। আমি ভেবেছিলাম কোমরের ব্যথাটাও এমনি ব্যাথা। কিন্তু তা বাড়াবাড়ির পর্যায়ে যায়। শেষে জানতে পারি শিরদাঁড়া ও কোমরের হাড়ের সংযোগস্থলেই সমস্যা হয়েছে আমার। ইতিমধ্যে অস্ত্রোপচারও হয়েছে।”

Advertisement

পরিচালক আরও বলেন, “এতবছর আগের চোট এভাবে শারীরিক জটিলতা সৃষ্টি করবে আশা করিনি। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরে আগামী ২-৩ মাস একবারে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।” বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক রাজা সেন। বহুবছর আগে পাওয়া চোট এতকাল এড়িয়ে যাওয়ার ফলেই মারাত্মক সমস্যা বাড়ে। হাসপাতালে ভর্তি হতেই অস্ত্রোপচার হয় তাঁর। এখন খানিকটা ভালো আছেন। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.