সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকমাস ধরেই গুঞ্জনে ছিল দীপিকা পাড়ুকোন নাকি মা হতে চলেছেন। অবশেষে সেই জল্পনার অবসান। বৃহস্পতিবারই সোশাল মিডিয়ার হাত ধরে দীপিকা ও রণবীর জানিয়ে দিলেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই মা-বাবা হচ্ছেন তাঁরা। এই খবর ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় ভাইরাল হল রণবীরের এক পুরনো ভিডিও। যেখানে মেয়ে সন্তানের বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন রণবীর।
রণবীর জানিয়ে ছিলেন, ”আপনারা সবাই জানেন, আমার বিয়ে হয়ে গিয়েছে, কয়েক বছর পর বাচ্চাও হবে। দীপিকার কাছে আমার একটাই আবদার। আমার একটা মেয়ে চাই। সে যেন দীপিকার মতো মিষ্টি হয়। তাই জন্যই তো দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সব সময় দীপিকার ছোটবেলার ছবি দেখাবো ওকে। তাহলে মিষ্টি মতো মেয়ে হবে। ”
দীপিকা মা হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন এক সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন, “রণবীর আর আমি দুজনেই বাচ্চা ভালোবাসি। আমরা মুখিয়ে রয়েছি নিজেদের পরিবার শুরু করার অপেক্ষায়।” ‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনের মুখোমুখি হয়েই অভিনেত্রী সেকথা জানিয়েছিলেন তিনি। সেই ইচ্ছেই সম্ভবত এবার পূরণ হল অভিনেত্রীর। ‘দ্য উইক’-এর খবর অনুসারে, চার মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থামিয়ে রাখেননি। আজ মুম্বই তো কাল বিদেশ ছুটছেন। অভিনেত্রীর পোস্ট করা রিল ভিডিওতে বেবি বাম্প খুঁজে পেয়েছেন ভক্তরা। শ্যাম্পেইন রঙের সিক্যুইন শাড়ির আঁচলে পেট ঢেকে রেখেছেন দীপিকা। পেট আড়ালে রেখেই ছবিগুলো তুলেছেন। আর সেটা দেখেই নেটপাড়ায় নানা মুনির নানা মত! সেসব গুঞ্জনেই এবার ইতি টানলেন রণবীর ঘরনি।
[আরও পড়ুন: বাদ আলিয়া! বনশালির জন্মদিনে একগাড়িতে ভিকি-রণবীর, ভিডিও দেখে ‘মুচমুচে গসিপ’ নেটপাড়ায়]
রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পাঁচ বছর। দুজনেই সমানতালে কাজ করে চলেছেন রণবীর-দীপিকা। বলিপাড়ার অন্যান্য তারকারা যখন সন্তান নিয়ে সুখের ঘরকন্না করছেন, তখন বিটাউনের তারকা দম্পতি যে যাঁর কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে খুব একটা একসঙ্গে তাদের দেখাও যায় না ইতি-উতি! মাসখানেক আগে রণবীর-দীপিকার (Ranveer Deepika) বিবাহ বিচ্ছেদের গুঞ্জন রটলেও, সেসব তুড়ি মেরে উড়িয়ে গত নভেম্বরে বেলজিয়ামে বিবাহবার্ষিকী পালন করে এসেছেন রণবীর-দীপিকা। আর এবার সন্তানের অপেক্ষায় দিন গোনা শুরু বলিউডের এই হট দম্পতির।
[আরও পড়ুন: ‘কাঞ্চন আমাকে ভালো সামলাবে’, ৫৩-র তারকা বিধায়ককে বিয়ে করেই ট্রোলের জবাব শ্রীময়ীর]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা