Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Rappa Roy

দাদাসাহেব ফালকের মঞ্চে ‘রাপ্পা রায়’, সুখবর দিয়ে কী জানালেন স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়?

ফি বছর দাদাসাহেব ফালকে পুরস্কারে বিভিন্ন ভাষার সিনেমা প্রদর্শিত হয়। সেই চলচ্চিত্র উৎসবেই ভিনভাষী সিনেমার তালিকায় ঠাঁই পেয়েছে বাংলার 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৯:০৭

options
link
দাদাসাহেব ফালকের মঞ্চে ‘রাপ্পা রায়’, সুখবর দিয়ে কী জানালেন স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়? zoom
দাদাসাহেব ফালকের মঞ্চে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের 'রাপ্পা রায়'। ছবি- ফেসবুক
Advertisement

পঁচিশ সালের ডিসেম্বর মাসে কমিক্সের পাতা থেকে সিনেমার পর্দায় উঠে এসেছিল সুযোগ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট রাপ্পা রায়ের মজার কাণ্ডকারখানা। গোড়া থেকেই ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ (Rappa Roy & Fullstop Dot Com) নিয়ে দর্শকমহলে কৌতূহল থাকলেও বাংলার বক্স অফিসে সেই সিনেমা খুব একটা প্রভাব ফেলতে পারেনি! তবে এবার ১৬তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিল ধীমান বর্মন পরিচালিত এই ছবি। সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর সঙ্গে সুখবর ভাগ করে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়।

Rappa Roy & Fullstop Dot Com
দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’

ফি বছর দাদাসাহেব ফালকে পুরস্কারে বিভিন্ন ভাষার সিনেমা প্রদর্শিত হয়। সেই চলচ্চিত্র উৎসবেই ভিনভাষী সিনেমার তালিকায় ঠাঁই পেয়েছে বাংলার ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। ধীমান পরিচালিত এই ছবিতে রাপ্পার ভূমিকায় অভিনয় করে প্রশংসা অর্জন করেছিলেন টেলিপর্দার জনপ্রিয় মুখ অর্পণ ঘোষাল। ক্রাইম, কমেডি থেকে অ্যাকশনের মিশেলে তৈরি এই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহমুখো হয়েছিলেন কমিক্স-প্রেমী দর্শকরাও। যদিও রিলিজের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল, তবে এবার দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত টিম ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“প্রতিযোগিতা মানে এই সিনেমা আরও বড় সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে। আরও অগণিত দর্শকের কাছে পরিচিতি পাবে এই সিনেমা, সেটাই তো সবথেকে বড় প্রাপ্তি।”

সুযোগ বন্দ্যোপাধ্যায় জানালেন, “রাপ্পা আমার এত বছরের সৃষ্টি। এই সিনেমা তৈরির সঙ্গেও আমি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলাম। তাই দাদাসাহেব ফালকের মতো একটা সম্মানীয় মঞ্চে যখন সেই সিনেমা প্রদর্শিত হবে, তখন স্বাভাবিকভাবেই আমি আপ্লুত। প্রতিযোগিতা মানে এই সিনেমা আরও বড় সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে। আরও অগণিত দর্শকের কাছে পরিচিতি পাবে এই সিনেমা, সেটাই তো সবথেকে বড় প্রাপ্তি।” খবর, প্রথম পর্বের পর আবারও রাপ্পা রায়কে পর্দায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর পরিচালক ধীমান বর্মন। সেই প্রেক্ষিতে স্রষ্টার কাছে নতুন গল্পের আবদারও এসেছে। এবার সেই পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়? নজর থাকবে সেদিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.