Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Rashmika Mandada

‘তুমি জীবনে আসতেই…’, বিজয়কে খুল্লমখুল্লা প্রেম নিবেদন রশ্মিকার!

কবে বিয়ে রশ্মিকার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১৫:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১৫:৫৭

options
link
‘তুমি জীবনে আসতেই…’, বিজয়কে খুল্লমখুল্লা প্রেম নিবেদন রশ্মিকার! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে সুপারহিট ‘অ্যানিম্যাল’। রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে বলিপাড়ার নজর কেড়ে নিয়েছেন দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা। আর তাই তো রশ্মিকার এখন ফুরফুরে মেজাজ। সেই ফুরফুরে মেজাজেই বিজয় দেবেরাকোন্ডার প্রতি প্রেম উজার করলেন অভিনেত্রী।

গপ্পোটা একটু বিশদে বলা যাক। হঠাৎই ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমের কথা বললেন রশ্মিকা। স্পষ্ট লিখলেন, ”আমি শুধু এটাই তোমাকে বলতে চাই, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য।”

Advertisement

দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা আর বিজয় দেবরাকোন্ডা যে প্রেম করছেন, তা বহুদিন আগে থেকেই গুঞ্জনে ছিল। আর এবার সেই গুঞ্জন বেড়ে গেল একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই। গুঞ্জন বলছে, গোপনে গোপনে হায়দরাবাদের একটি রেস্তরাঁয় নাকি পাকা কথা সেরে ফেললেন রশ্মিকা ও বিজয়ের পরিবার।

Rashmika
রশ্মিকার ইনস্টাগ্রাম স্টোরি।

[আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না…’, কোন পরিচালকের বিরুদ্ধে গর্জে উঠলেন অঙ্কুশ?]

এর আগে সোশ্যাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাঁদের। শোনা যাচ্ছে, বিয়ের পাকা কথা বলতেই নাকি রশ্মিকা উড়ে গিয়েছেন দুবাইয়ে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ রশ্মিকা ও বিজয় দুজনে।

দক্ষিণী ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) এখন ‘ন্যাশনাল ক্রাশ’। ইতিমধ্য়েই ‘পুষ্পা’ (Pushpa) ছবিতে তাঁর ‘স্বামী স্বামী’ (Shami Shami) নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রশ্মিকাই এবার পেয়ে গেলেন তাঁর প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা। নতুন বছরে ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।

[আরও পড়ুন: রাজের নতুন ছবিতে মিঠুন! টলিপাড়ায় জোর গুঞ্জন ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.