সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী ঋদ্বিমা ঘোষ। স্বামী অভিনেতা গৌরব চক্রবর্তীকে সঙ্গে নিয়ে সেই খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ঋদ্ধিমা। এমনকী, সোশাল মিডিয়ায় হাত ধরে ছেলের ছবি প্রকাশ্যে না আনলেও, ছেলের নাম সবাইকে জানিয়ে দিয়েছিলেন। বুধবার সেই ছোট্ট ধীরের হয়ে গেল অন্নপ্রাশন। আর এই শুভদিনেই ছেলের মুখ সোশাল মিডিয়ায় দেখালেন ঋদ্ধিমা ও গৌরব।
ছেলে ধীরের ছবি পোস্ট করে গৌরব ও ঋদ্ধিমা লিখলেন, ”আজ মুখে-ভাতের পর ধীর সবাইকে হ্যালো বলছে…”
[আরও পড়ুন: ‘যতদিন তোমাদের বাবা বেঁচে আছে…’, আরিয়ান-সুহানার কাছে বড় প্রতিজ্ঞা শাহরুখের]
View this post on Instagram
ঋদ্ধিমা-গৌরবের ছেলে ধীর এদিন সেজেছিল একেবারে বাঙালি পোশাকে। গৌরব জানিয়েছেন, ”ছোট্ট ধীর একদমই কান্নাকাটি করে না। খুবই শান্ত। ওর জন্য রাতও জাগতে হয় না। খুব ভালো ছেলে ধীরে।”
ঋদ্ধিমা আপাতত সিনেমা থেকে দূরে রয়েছেন। তবে গৌরব কাজ করছেন চুটিয়ে। গৌরব সদ্য শুরু করেছেন ‘একটি খুনির সন্ধানে মিতিন’ ছবির শুটিং। অন্যদিকে সবে শেষ হয়েছে ‘সোনার কেল্লার যকের ধন’ -এর শুটিং এই ছবিতে পরমব্রত ও কোয়েলের সঙ্গে দেখা যাবে গৌরবকে।
[আরও পড়ুন: মিমিকে বলেছি, কী কাজ করেছ, কী বাকি? আমাকে জানাও: সায়নী]
সর্বশেষ খবর
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম