সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকালই সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র। ফেসবুকে শেয়ার করলেন বিয়ের ছবি। মাথা ভরতি সিঁদুর, গায়ে সোনার গয়না, পরনে বেনারসী শাড়ি। নতুন বউয়ের সাজে ছবি শেয়ার করে রিমঝিম লিখলেন, নতুন জীবন শুরু! রিমঝিমের এই পোস্ট দেখেই হইচই টলিপাড়ায়। কমেন্ট বক্সে অজস্র শুভেচ্ছাবার্তা। অনেকেই লিখলেন, দুম করে বিয়ে, নেমতন্ন পেলাম না তো! তবে এসব কমেন্টের কোনও উত্তরই দেননি রিমঝমি। উলটে মুখে কুলুপ এঁটেছেন। এমনকী, এই ছবি দেখে অভিনেত্রীকে ফোন করার চেষ্টা করা হলেও, যোগাযোগ করা যায়নি। বোঝাই যাচ্ছে, গোপনে গোপনে কোনও কিছুর ছক কষেছেন রিমঝিম।
[আরও পড়ুন: ফ্রেমবন্দি উষ্ণতা! একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন স্বস্তিকা-জয়া]
অনেকের কথায়। এটা তো চৈত্রমাস। এই মাসে তো বিয়ে হয় না! তাহলে? টলিপাড়ার গুঞ্জন বলছে, এসব একেবারে রিমঝিমের রসিকতা। ১ এপ্রিল হওয়ায়,সবাইকে বোকা বানাচ্ছেন রিমঝিম। তবে এ ব্য়াপারেও রিমঝিমের তরফ থেকে কোনও উত্তর নেই।
[আরও পড়ুন: লাগাতার আক্রমণ কঙ্গনা, তোপের মুখে পালটা দিলেন করণ জোহর!]
সর্বশেষ খবর
-
র্যাপিডোয় যৌন হেনস্তা! বাইক চালানোর ফাঁকে আপত্তিকর স্পর্শ চালকের, ভিডিও করলেন যাত্রী
-
‘এবার বিনামূল্যে হাঁটু-হিপ প্রতিস্থাপনও’! আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার উদ্বোধন শুভেন্দুর
-
‘এই অপরাধের ক্ষমা নেই’, বন্দে মাতরম বিতর্কে সোনিয়াকে তোপ শাহের, কংগ্রেসকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ
-
‘বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে…’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী ইঙ্গিত ছেলের?
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?