Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Ritabhari Ranbir

‘ব্রহ্মা জানেন’ থেকে ‘ব্রহ্মাস্ত্র’, পুজোর অবসরে ঋতাভরীর সঙ্গে চুটিয়ে আড্ডা রণবীরের

কথোপকথনের ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০২২, ১৮:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০২২, ১৮:২৮

options
link
‘ব্রহ্মা জানেন’ থেকে ‘ব্রহ্মাস্ত্র’, পুজোর অবসরে ঋতাভরীর সঙ্গে চুটিয়ে আড্ডা রণবীরের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’তে হয়েছিলেন মহিলা পুরোহিত, অন্যজন ‘ব্রহ্মাস্ত্র’র শিবা। পুজোর অবসরে বলিউডের হার্টথ্রব রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে চুটিয়ে আড্ডা মেরেছেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।সেই ভিডিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। 

Ranbir-Ritabhari

Advertisement

এক গয়নাপ্রস্তুতকারক সংস্থার হয়ে বিজ্ঞাপনে অভিনয় করেন ঋতাভরী। সেই সংস্থার নবরাত্রির পুজোয় রণবীরের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঋতাভরী লেখেন, “কী মিষ্টি মানুষটা… সূর্যের আলোর মতো উজ্জ্বল।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

[আরও পড়ুন: ‘মির্জা’ সিনেমার মাধ্যমে টলিউডে মৌনী রায়ের অভিষেক হতে চলেছে? উত্তর দিলেন অঙ্কুশ]

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ‘কেসরিয়া’ গান নেপথ্যে দিয়ে ভিডিওটি আপলোড করেন ঋতাভরী। তবে তাতে দেখা যায়, রণবীর ও তিনি কিছু একটা নিয়ে আলোচনা করছিলেন। কী কথা হচ্ছিল দুই তারকার মধ্যে? সেই প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, কলকাতার দুর্গাপুজো (Durga Puja 2022) নিয়েই কথা হচ্ছিল। নবরাত্রির পুজোর থেকে বাংলার পুজো কতটা আলাদা, সেটাই রণবীরকে বলছিলেন ঋতাভরী। 

Ranbir-Ritabhari 1

কথার মাঝেই ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমার কথা বলেন ঋতাভরী। জানান, ছবিতে  তিনি মহিলা পুরোহিতের চরিত্র ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছিলেন।  তাই আচার-আচরণ, মন্ত্র সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছেন। ‘ব্রহ্মা জানেন’ থেকে প্রসঙ্গ আবার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় চলে যায়। আলোচনা চলতেই থাকে। ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্য, তার মিল-অমিল নিয়েও কথা হয়। রণবীর জানান তিনি প্রত্যেক ধর্মের প্রতি কতটা শ্রদ্ধাশীল। অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফের সঙ্গেও দেখা হয়েছিল ঋতাভরীর। দু’জনেই একই সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করেছেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

[আরও পড়ুন: অস্কারে সেরা বিদেশি ছবি হিসেবে মনোনীত মালালা ইউসুফজাই প্রযোজিত পাক ছবি ‘জয়ল্যান্ড’]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.