সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকতালীয়ভাবেই যেন কৃষক বিক্ষোভের (Farmers Protest) সঙ্গে জড়িয়ে গেলেন সলমন খান (Salman Khan)। নাহ, বলিউডের সুলতান প্রকাশ্যে কোনও পক্ষ নেননি বা মন্তব্য করেননি। তবে তাঁর ‘অন্তিম’(Antim) ছবির ফার্স্টলুক ও বিষয়বস্তু এই যোগসূত্র তৈরি করল। নতুন এই ছবিতে শিখ পুলিশ অফিসারে চরিত্রে অভিনয় করবেন সলমন। আবার ছবিতে তুলে ধরা হবে কৃষকদের যন্ত্রণার কাহিনি। এতেই মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
বুধবার সলমন খানের ‘অন্তিম’ লুক ইনস্টাগ্রামে শেয়ার করেন ভগ্নীপতি আয়ুষ শর্মা (Aayush Sharma)। ছবিতে তিনিও অভিনয় করছেন বলে খবর। মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে ‘অন্তিম’। ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন মহেশ মাঞ্জরেকর (Mahesh Manjrekar)। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল মারাঠি সিনেমাটি। ছবিতে কৃষকদের সংঘর্ষের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছিল।
View this post on Instagram
[আরও পড়ুন: গতমাসে আক্রান্ত হন ব্রেন স্ট্রোকে, এবার স্ট্রোক আক্রান্ত রোগীর চরিত্রেই দেখা যাবে রাহুল রায়কে ]
শোনা গিয়েছে, পরিচালক মহেশ চেয়েছিলেন ছবিতে মারাঠি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করুন সলমন। কিন্তু পরে বেছে নেওয়া হয় শিখ পুলিশ অফিসারের চরিত্র। সলমনই নাকি তা চেয়েছিলেন। নতুন এই চরিত্রেও এক্কেবারে ‘দাবাং’ মেজাজে রয়েছেন ভাইজান। মুখে চাপ দাঁড়ি, মাথায় জড়ানো পাগড়ি, চোখে কালো চশমায় দিব্যি মানিয়েছে তাঁকে। একদিকে ‘বিগ বস ১৪’র (Bigg Boss) সঞ্চালনার দায়িত্ব, অন্যদিকে ‘রাধে’র শুটিং। তার সঙ্গেই এবার যুক্ত হল ‘অন্তিম’। নিউ নর্মালে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন সলমন। এর মধ্যেই আবার অর্থবহভাবে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মাঠে কৃষিকাজ করার ছবি পোস্ট করেছেন বলিউডের সুলতান।
View this post on Instagram
[আরও পড়ুন: ইউনিফর্মের সম্মানহানি! অনিল-অনুরাগ জুটির ‘একে ভার্সাস একে’র দৃশ্যে আপত্তি বায়ুসেনার]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া