সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষ্ণোই গ্যাংয়ের বার বার প্রাণনাশের হুমকি! বলিউডের দাবাং খানের নিরাপত্তা বাড়াল মুম্বই পুলিশ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এখন থেকে সলমন পাবেন ওয়াই ক্য়াটাগরির নিরাপত্তা। তবে শুধুই সলমন (Salman Khan) নয়, এক্স ক্য়াটাগরির নিরাপত্তা পেয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar) ও অনুপম খের (Anupam Kher)।
সূত্র বলছে, এখন থেকে সলমনের সঙ্গে থাকবেন ২ জন গার্ড। আগে সলমনের একজন পুলিশ গার্ড সবসময় অস্ত্র নিয়ে মোতায়েন থাকতেন। কিন্তু এখন তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে দুই পুলিশ গার্ড অভিনেতার সঙ্গে ২৪ ঘণ্টা অস্ত্র নিয়ে থাকবেন।
প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমন খানের বিরুদ্ধে। তারপর থেকেই সলমনকে নিজের শত্রু হিসেবে মানে লরেন্স বিষ্ণোই। এর আগে একাধিকবার সলমন খানকে হুমকি দিয়েছে সে। সুপারস্টারের প্রাণনাশের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছে। এবার খবর, দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল নাকি জানতে পেরেছে গত ১০ জুলাই আবারও সলমনকে হুমকি দেওয়া হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের পক্ষ থেকে।
[আরও পড়ুন: তিন বছর পর দেশে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া, নতুন ছবির শুটিং নাকি অন্য কিছু? ]
শুধু সলমন খান নয়, তাঁর বাবাকেও খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। তার জেরে বলিউড সুলতানের নিরাপত্তাও বাড়ানো হয়। থানায় গিয়ে ভাইজান জানিয়েও আসেন তাঁর কোনও শত্রু নেই। কিন্তু পরে আবার শোনা যায়, হুমকি চিঠির জন্য সলমনের নিরাপত্তা বাড়ানো হয়নি। এর নেপথ্যে রয়েছে অন্য কারণ। সুপারস্টারের বাড়ির সামনেই তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়। আর এর পিছনে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।
সলমন ও তাঁর পরিবারের কাছ থেকে তোলা আদায় করার চেষ্টা চলছে এমন কথাও শোনা গিয়েছে। সলমনের আইনজীবীকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। সূত্রের খবর, হুমকি চিঠিগুলির নিচে ‘LB-GB’ লেখা থাকছে। মনে করা হচ্ছে লরেন্স বিষ্ণোইর নাম হিসেবে ‘LB’ লেখা হচ্ছে। আর ‘GB’ লেখা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি। পাঞ্জাবী সংগীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala) হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত সে। পুলিশ সূত্রে খবর, সিধুর খুনের দায় স্বীকার করেছে কানাডার কুখ্যাত এই গ্যাংস্টার।
[আরও পড়ুন: প্রেমে পড়ে খুনের পরিকল্পনা! ‘মনিকা ও মাই ডার্লিং’ ছবির ট্রেলারে চমক দিলেন রাজকুমার, হুমা, রাধিকা]
সর্বশেষ খবর
-
এক কাপ চায়েই প্রাণরক্ষা! ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বিপর্যস্ত নেপাল থেকে ফিরলেন বর্ধমানের পর্যটক
-
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?
-
২৫৮ জন যাত্রী-সহ সমুদ্রে ডুবল বোট! সাইপ্রাসে মর্মান্তিক দুর্ঘটনা, শুরু উদ্ধারকাজ
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?

