Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Sandeep Vanga

বিতর্ক পেরিয়েও সফল ‘অ্যানিম্যাল’, তিরুপতিতে কেশ দান করে নেড়া হলেন পরিচালক সন্দীপ ভাঙ্গা

তিরুপতিতে গিয়ে নেড়া হলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৪, ০৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৪, ০৯:৫৪

options
link
বিতর্ক পেরিয়েও সফল ‘অ্যানিম্যাল’, তিরুপতিতে কেশ দান করে নেড়া হলেন পরিচালক সন্দীপ ভাঙ্গা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশের ব্লকবাস্টার সিনেমার তালিকায় নিঃসন্দেহে ‘অ্যানিম্যাল’-এর নাম রয়েছে। কম বিতর্ক হয়নি এই সিনেমা নিয়ে। তবে সেসব নিন্দা-সমালোচনা, কটাক্ষ পেরিয়ে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছে ‘অ্যানিম্যাল’। এবার সেই সাফল্যের আনন্দেই মানতপূরণ করলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তিরুপতিতে গিয়ে কেশদান করে এলেন পরিচালক।

ইতিমধ্যেই ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল সংবাদের শিরোনামে। শোনা যাচ্ছে, এবার আরও বড় পরিসরে শুট করতে চলেছেন পরিচালক। সেসবের মাঝেই তিরুপতি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পাশাপাশি মাথা মোড়ালেন সন্দীপ। সেখান থেকেই ভাইরাল হয়েছে তাঁর নেড়া লুকের ছবি-ভিডিও। পরনে নীল কুর্তা। গলায় গোলাপি উত্তরীয়। কেশদান দানের পর নেড়া অবতারে দেখা গেল সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: লোকসভার আগে বড় চমক! সর্দার প্যাটেলের মূর্তির তথ্যচিত্রে বিশেষ ভূমিকায় অক্ষয়]

আগামী প্রজেক্ট নিয়েও মুখ খুললেন পরিচালক। দক্ষিণী সুপারস্টার প্রভাসকে নিয়ে একটি সিনেমা করতে চলেছেন। যার নাম স্পিরিট। তার আগেভাগেই তিরুপতিতে কেশদান করে ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্য উদযাপন করলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমার দৌলতেই রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারে যে নতুন মোড় এসেছে, তা সম্ভবত আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। গোটা বিশ্বে ৯০০ কোটি টাকার ব্যবসা করেছে ‘অ্যানিম্যাল’।

[আরও পড়ুন: ‘কালা জাদু’র প্রচার! সেন্সরের কাঁচিতে ‘শয়তান’, মুক্তির আগেই গেঁরোয় অজয়-মাধবন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.