সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়পর্দায় ফেলুদা নিয়ে আসছেন পরিচালক সন্দীপ রায়। আর এবার ফেলুদার নয়ন রহস্যকেই ছবির পর্দায় নিয়ে আসছেন সন্দীপ রায়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এবারও সন্দীপ রায়ের ফেলুদা হচ্ছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। বদলাচ্ছে না অন্য়ান্য চরিত্রই। অর্থাৎ তোপসের চরিত্রে দেখা যাবে আয়ুস দাসকে। তবে আপাতত ছবি নিয়ে বিস্তারিত জানাতে আপত্তি ফেলুদা টিমের।
সম্প্রতি ফেসবুকে অভিনেতা দেবনাথ চট্টোপাধ্য়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে, সন্দীপ রায়ের সই করা এক চিত্রনাট্য। সঙ্গে লেখা রয়েছে নয়ন রহস্য। অভিনেতা দেবনাথ এই ছবি পোস্ট করে লেখেন, ‘এবার ফেলুদার গোয়েন্দাগিরি নয়নকে ঘিরে, আসছি আমরা।’
[আরও পড়ুন: বলি নায়িকারাও ‘ফেল’? কালো লেহেঙ্গায় আয়ুষ্মান খুরানার ঠুমকা দেখে ‘কুপোকাত’ পুরুষরা!]
২০২২ সালে ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে নতুন ফেলুদা এবং তোপসে হিসেবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং আয়ুষ দাস। অভিজিৎ গুহকে দেখা গিয়েছিল লালমোহনবাবুর চরিত্রে। ‘নয়ন রহস্য’ ছবিতেও এই একই অভিনেতাদের দেখা যাবে।
[আরও পড়ুন: ‘মহাভারত’-এর হিট ‘দ্রৌপদী’ রূপা গঙ্গোপাধ্যায়কেই ‘গুরু’ মনে করছেন রুক্মিণী মৈত্র! কেন?]
সর্বশেষ খবর
-
পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা
-
কাজু-আমন্ড অতীত, এই চেনা ফলের বীজই ‘সুপারফুড’!
-
বাবুঘাটে তলিয়ে গেলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর