Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Sandip Ray's Hatyapuri movie trailer release now

বড়দিনে ফের পর্দায় ফিরছে ফেলুদা, কেমন হল ‘হত্যাপুরী’র ট্রেলার?

কেমন লাগছে নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্তকে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ২১:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ২১:২৬

options
link
বড়দিনে ফের পর্দায় ফিরছে ফেলুদা, কেমন হল ‘হত্যাপুরী’র ট্রেলার? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়পর্দায় ফিরছে ফেলুদা। আর তা নিয়ে উত্তেজনার শেষ নেই। কারণ, আট থেকে আশি প্রায় সকলেরই স্মৃতিতে জড়িয়ে রয়েছে ফেলুদা। আগামী বড়দিনে প্রেক্ষাগৃহে গিয়েই ‘হত্যাপুরী’র ফেলুদাকে চাক্ষুস করতে পারবেন উৎসাহী দর্শকেরা। তার আগে প্রকাশ্যে এল ছবির ট্রেলার। টিজারের পর আগাগোড়া রহস্যে মোড়া ট্রেলার মুগ্ধ করেছে দর্শকদের।

‘হত্যাপুরী’কে সিনেমার পর্দায় আনার বহুদিন ধরে ইচ্ছে ছিল পরিচালক সন্দীপ রায়ের। সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ‘হত্যাপুরী’। এই গল্পের প্রেক্ষাপট পুরী। সেখানেই লালমোহনবাবু ও তোপসেকে নিয়ে ঘুরতে যাবেন ফেলুদা। হঠাৎ সমুদ্রের পারে দেখবেন একটি মৃতদেহ। সেই রহস্যের সমাধানই শুরু হবে ফেলুদার হাত ধরে। ট্রেলারও শুরু থেকে শেষ পর্যন্ত রহস্যে মোড়া। টিজার, পোস্টারের মতো ছবির ট্রেলারও মন ছুঁয়েছে দর্শকদের। আগামী ২৩ ডিসেম্বর ছবি মুক্তি। রহস্য সমাধানের জন্য আর কয়েকদিন অপেক্ষা করতেই হবে দর্শকদের।

Advertisement

[আরও পড়ুন: ‘সব সত্যি সামনে আনব’, কাশ্মীর নিয়ে নয়া ছবির ঘোষণা করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী!]

সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদা যে ফের বড়পর্দায় আসতে চলেছে, সে খবর মিলেছিল আগেই। তবে সেই সময় থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল কে হবেন ফেলুদা? জল্পনা ছিল সন্দীপ রায়ের এই ছবির মধ্যে দিয়েই বাঙালি পেতে চলেছে নতুন ফেলুদা। শোনা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর পর এবার নাকি ফেলুদার চরিত্রে দেখা যাবে টলিউডের অন্য এক জনপ্রিয় অভিনেতাকে। জল্পনায় উঠে এসেছিল অনির্বাণ ভট্টাচার্যের নামও। অনেকে আবার মনে করেছিলেন যেহেতু সৃজিতের পরিচালনায় ওটিটিতে ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরীকে পছন্দ করেছিল দর্শকরা। হয়তো সেই কারণেই সন্দীপ রায় টোটাকে নেবেন তাঁর ছবিতে। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পরে জানা যায় নতুন ফেলুদা আর কেউ নন তিনি ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta)। এই ছবির জন্য বেশ কয়েকমাস ধরে নিজেকে তৈরি করেছেন ইন্দ্রনীল। নতুন ফেলুদা দর্শকদের মন জয় করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

দেখুন ট্রেলার:

[আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে বিগ বি অমিতাভের জন্য বিশেষ প্রদর্শনী, উদ্বোধনে জয়া বচ্চন]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.