সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারে আইফাতে যা যা ঘটছে তা দেখে হতবাক গোটা বলিউড। একে তো সলমনের নিরাপত্তারক্ষীরা ভিকি ধাক্কা দিয়ে বিতর্ক শুরু করেছেন। আর এবার সারা আলি খান ও রাখি সাওয়ান্ত। হ্য়াঁ, আইফাতে গিয়ে রীতিমতো ঝগড়ায় মাতলেন সারা ও রাখি। তাও আবার পোশাক নকল করার কারণে।
কাণ্ডটা হল, একই সময়ে টয়লেটে ঢুকেছিলেন রাখি ও সারা। সারাকে লাল পোশাকে দেখে একেবারে চমকে উঠেছিলেন সইফকন্যা। দুজনের গায়েই প্রায় একইরকমের পোশাক। ব্যস, একে তো পোশাক লাল, তারপর রেগে লাল দুই অভিনেত্রী। টয়লেটের মধ্য়েই শুরু করে দিলেন ঝগড়া। রাখিকে তো সোজা সারা বলেই ফেললেন, তোমার পাপ হবে! রাখিও কম যান না। তবে অবশেষে ভালবেসে সব মিটমাট। এমনকী, সারা আলি খানের আসন্ন ছবি জারা হটকে জারা বচকের গানেও সারার সঙ্গে নেচে উঠলেন রাখি। সেই ভিডিও সারাই শেয়ার করেছেন নিজের সোশ্য়াল মিডিয়ায়।
[আরও পড়ুন: ‘বড় ফাঁদ! ভোট পেতে মুসলিম বিদ্বেষকে কাজে লাগাচ্ছে BJP’, বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ]
প্রসঙ্গত, আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শনিবার রাতে জমে উঠেছিল নাচে-গানে। উপস্থিত ছিলেন ভিকি কৌশলের ‘জরা হাটকে জরা বাঁচকে’ সিনেমার নায়িকা সারা আলি খানও। সেখানে ভিকি-সারার সঙ্গে দেখা যায় রাখি সাওয়ান্তকেও। মঞ্চে তখন চলছে অভিনেতার স্ত্রী ক্যাটরিনা কাইফের সুপারহিট গান- ‘শিলা কি জওয়ানি’। সেই গানেই তিন তারকা একসঙ্গে পা মেলাতে গিয়েছিলেন। এরপরই ঘটে বিপত্তি!
আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শনিবার রাতে জমে উঠেছিল নাচে-গানে। উপস্থিত ছিলেন ভিকি কৌশলের ‘জরা হাটকে জরা বাঁচকে’ সিনেমার নায়িকা সারা আলি খানও। সেখানে ভিকি-সারার সঙ্গে দেখা যায় রাখি সাওয়ান্তকেও। মঞ্চে তখন চলছে অভিনেতার স্ত্রী ক্যাটরিনা কাইফের সুপারহিট গান- ‘শিলা কি জওয়ানি’। সেই গানেই তিন তারকা একসঙ্গে পা মেলাতে গিয়েছিলেন। এরপরই ঘটে বিপত্তি!
[আরও পড়ুন: ‘নয়া সংসদ ভবন এরকম দেখতে…!’, মোদিকে খোঁচা প্রাক্তন কংগ্রেস সাংসদ অমিতাভের?]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?