Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Sara Ali Khan

জেহ-তৈমুরদের রাখি পরালেন সারা, সইফ-করিনার বাড়িতে জমজমাট রাখিবন্ধন উৎসব

একফ্রেমে পতৌদিরা। সারার রাখিবন্ধনের ছবি দিয়ে দারুণ প্রতিক্রিয়া সৎ মা করিনার। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৩, ২০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৩, ২০:৪৮

options
link
জেহ-তৈমুরদের রাখি পরালেন সারা, সইফ-করিনার বাড়িতে জমজমাট রাখিবন্ধন উৎসব zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পতৌদি পরিবারে জমজমাট রাখিবন্ধন উৎসব। বুধবার সাতসকালেই ভাই ইব্রাহিম আলিকে নিয়ে সইফ-করিনার বাড়িতে পৌঁছে গিয়েছেন সারা আলি খান। কারণ সেখানে দিদির অপেক্ষায় দুই ‘খুদে নবাব’- জেহ ও তৈমুর। প্রতিবারই নিয়ম করে তিন ভাইকে রাখি পরান সারা, তবে এবার পতৌদি পরিবারের রাখিবন্ধন উৎসব যেন আরও জমজমাট।

কারণ, নবীন প্রজন্মের পাশাপাশি সাবা আলি খান ও সোহা আলি খানও হাজির হয়েছিলেন ভাই সইফের হাতে রাখি বাঁধতে। আর এই রাখিবন্ধন উৎসব উপলক্ষেই পুরো পতৌদি পরিবার ধরা দিলেন একফ্রেমে। সোহা-কুণালের মেয়ে ইনায়াও যোগ দিয়েছিল মায়ের সঙ্গে দাদা ইব্রাহিম ও দুই ভাই জেহ-তৈমুরকে রাখি পরাতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রং মিলান্তি পোশাকে দেখা গেল সারা আলি খানের ৩ ভাই ইব্রাহিম, জেহ, তৈমুরদের। তাদের সকলেরই পরনে কালো কুর্তা, সাদা পাজামা। দুষ্টি-মিষ্টি হাসিতে দাদা ইব্রাহিমের দু’পাশে বসে পোজ দিল জেহ-তৈমুর। সৎ ছেলে-মেয়ে ইব্রাহিম-সারাকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন করিনাও। সেই ছবি শেয়ারও করেছেন অভিনেত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ভক্তদের সঙ্গে দুর্ব্যবহারে নিন্দার ঝড়! ‘দেমাগ’ ঝেড়ে রাখি পরে ‘ড্যামেজ কন্ট্রোল’ সানি দেওলের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

সইফের পরনে মেরুন কুর্তা। রাখি উৎসবের পর দুই বোনের পাশে দাঁড়িয়ে ছবি তুললেন অভিনেতা। অন্যদিকে করিনা কাপুরকে দেখা গেল সাদা রঙের কাশ্মিরী সালোয়ারে। পতৌদিদের রাখিবন্ধন উৎসবের ছবি শেয়ার করে করিনা লিখলেন- “পরিবারই তো বেঁধে রাখে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

[আরও পড়ুন: দক্ষিণে শাহরুখ সুনামী! ৩ হাজার পরিবারকে ভাত জুগিয়েছে ‘জওয়ান’, চড়া দাম টিকিটের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.