সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) উপন্যাস অবলম্বনেই ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। সাতের দশকে পর্দায় তুলে ধরেছিলেন সিদ্ধার্থ, কেয়াদের কাহিনি। সেই নামেই নিজের নতুন ছবির নাম রাখলেন পরিচালক সপ্তাশ্ব বসু (Saptaswa Basu)। আর তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’র সঙ্গে যুক্ত হলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) এবং রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।
সপ্তাশ্বর আগের ছবি ‘নেটওয়ার্ক’-এও অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার ডার্ক থ্রিলার ‘প্রতিদ্বন্দ্বী’তে তাঁর সঙ্গী হবেন রুদ্রনীল ঘোষ। সঙ্গে থাকবেন সায়নী ঘোষ, রিনি ঘোষ, মাহি কউর, রাজদীপ সরকার এবং নতুন মুখ শিরষা। ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র সিদ্ধার্থ। তবে সিদ্ধার্থের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি বলেই খবর।
[আরও পড়ুন: স্তন্যপান করানোর দৃশ্য দেখলেও যৌনতা জাগে? মা কালীর ছবি বিকৃতি নিয়ে কটাক্ষ কঙ্গনার]
নাম এক হলেও নতুন ‘প্রতিদ্বন্দ্বী’র কাহিনি আলাদা। ছবিতে ডা: বক্সীর চরিত্রে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। স্কুল থেকে ডা: বক্সীর ছেলে অপহৃত হয়। ছেলেকে খোঁজার ভার প্রাইভেট গোয়েন্দা সিদ্ধার্থ এবং তার টিমকে দেন ডা: বক্সী। তদন্ত করতে গিয়ে সিদ্ধার্থের টিম জানতে পারে স্কুলের অংকের শিক্ষক সুকুমার সেনের (রুদ্রনীল ঘোষ) ডা: বক্সীর প্রতি বিদ্বেষ রয়েছে। তাহলে সুকুমারই অপহরণের নেপথ্যে রয়েছে? নাকি অন্য কোনও কারণও থাকতে পারে? এই প্রশ্নের উত্তর মিলবে সিনেমায়। আপাতত প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।

করোনা (CoronaVirus) পরিস্থিতিতে সুরক্ষা বিধি মেনে সেপ্টেম্বর মাসেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালক সপ্তাশ্ব বসুর। ছবির মূল কাহিনি রিনি ঘোষের। চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক এবং তাঁর টিম মিলে। ছবির সংগীতের দায়িত্ব সামলাচ্ছেন ‘সোয়েটার’ খ্যাত সংগীত পরিচালক রণজয় ভট্টাচার্য (Ranojoy Bhattacharya)। পরিবর্তিত পরিস্থিতিতে সতর্কতা মেনে শুটিং করা চ্যালেঞ্জিং। তবে এই চ্যালেঞ্জ নিয়েই এগোবে টিম ‘প্রতিদ্বন্দ্বী’। এমনটাই বিশ্বাস সকলের।
[আরও পড়ুন: মহিলা বলেই কি সুশান্ত মামলায় কোণঠাসা রিয়া? মতামত জানালেন মিমি-সুদীপ্তা-সোহিনী]
সর্বশেষ খবর
-
ভেজাল খাবারের স্থায়ী সমাধান কোথায়? লাইসেন্স বাতিলেই কি সমস্যা মিটবে
-
ভরতকে সরিয়ে ক্যাপ্টেন সোহিনী! ‘ভিখিরি’ কটাক্ষ রাজবীর-নন্দিনীর, ‘বিগ বস’ দূর্গে হুলুস্থুল
-
ঘরের দরজা খোলা, মেঝেয় পড়ে দম্পতির রক্তাক্ত দেহ! খুন নাকি অন্য কিছু?
-
ইট দিয়ে মাথা থেঁতলে ঘুমন্ত স্ত্রী ও ৩ কন্যাকে খুন! ভয়ংকর হত্যাকাণ্ড জয়পুরে
-
মেট্রো স্টেশনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ, রবিতে ব্লু লাইনে আংশিক বন্ধ পরিষেবা