Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Sejal Pawar

প্রণীতের শোয়ে মৃতের পুরুষাঙ্গ নিয়ে রসিকতার খেসারত! সাসপেন্ড মহিলা ডাক্তারি পড়ুয়া

অসংবেদনশীল কৌতুক পরিবেশনের জেরেই আইনি বিপাকে জড়িয়েছেন শোয়ের সঞ্চালক অর্থাৎ খ্যাতনামা কমেডিয়ান প্রণীত। রেহাই পেলেন না শোয়ের অতিথি তথা শিক্ষানবিশ চিকিৎসক সেজল পাওয়ার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৬:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৬:৪০

options
link
প্রণীতের শোয়ে মৃতের পুরুষাঙ্গ নিয়ে রসিকতার খেসারত! সাসপেন্ড মহিলা ডাক্তারি পড়ুয়া zoom
সাসপেন্ড সেজল!
Advertisement

স্ট্যান্ড-আপ কমেডি শোয়ের জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনই তৈরি হচ্ছে বিতর্কও। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর পর এবার কাঠগোড়ায় প্রণীত মোরের ‘দ্য অশ্লীল শো’। মৃত পুরুষের গোপনাঙ্গের আকার নিয়ে ডাক্তারি পড়য়ার (ছাত্রী) মশকরা ঘিরে একেবারে শোরগোল নেটভুবনে। এহেন অসংবেদনশীল কৌতুক পরিবেশনের জেরেই আইনি বিপাকে জড়িয়েছেন শোয়ের সঞ্চালক অর্থাৎ খ্যাতনামা কমেডিয়ান প্রণীত। রেহাই পেলেন না শোয়ের অতিথি তথা শিক্ষানবিশ চিকিৎসক সেজল পাওয়ার।

মুম্বইয়ের কেইএম হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী। সেজলের বিরুদ্ধে তদন্তের পর পনেরো দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। যদিও এই ছুটি একটি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাঁচ সদস্যের একটি বৃহত্তর কমিটি গঠন করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট দেবে।

Advertisement

সেজলকে যে রসিকতার কড়া মাশুল গুনতে হবে, তা বললে অত্যুক্তি হবে না। প্রসঙ্গত, গত শুক্রবার সেঠ জিএস মেডিক্যাল কলেজ ও কেইএম হাসপাতালের যৌথভাবে গঠিত একটি তথ্য-অনুসন্ধান কমিটিও সেজলের ‘অসংবেদনশীল’ মন্তব্যে আপত্তি জানিয়েছে। প্রতিষ্ঠানের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এধরনের মন্তব্যে একজন ডাক্তারি পড়ুয়ার সম্মান ও মর্যাদাহানি হয়। সেই সঙ্গে প্রশ্নচিহ্নের মুখে চলে আসে পেশাগত দায়িত্ববোধও।

অস্বস্তি বাড়ল সেজলের

হাসপাতাল কর্তৃপক্ষ সেজল পাওয়ারের কাউন্সেলিংয়ের সময় তাঁর বাবা-মা বা অভিভাবকদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, যে মন্তব্য ঘিরে তুলকালাম সেটি আজ থেকে প্রায় তিন মাস আগে রেকর্ড করা হয়েছিল। স্ট্যান্ড-আপ কমেডির নামে অশালীনতার অভিযোগে কার্যত মারকাটারি পরিস্থিতির সৃষ্টি হয়! কটাক্ষ-সমালোচনার ঝড়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিতর্কের আবহে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে মাঠে নামতে হল কৌতুকশিল্পীকে।

Women Body Summons Pranit More And Himanshu Jangra In 370 Ki Biryani Row Maharashtra Cyber Registers FIR
প্রণীতের বিরুদ্ধে দায়ের এফআইআর

বিতর্ক বাড়তেই এবার ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে নিলেন খ্যাতনামা কমেডিয়ান। প্রণীত মোরের মন্তব্য, “আগেই আমি এটা বলতে চেয়েছিলাম কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আপনারা সকলে হয়তো আমার প্রচুর কাজ নিয়ে কাটাছেঁড়া করছেন, যে কারণে আমাকে অনেক ঘৃণা, কটাক্ষের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে আমি মনে করি আমি এই ঘৃণার যোগ্য।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.