সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান (Shah Rukh Khan) বরাবরই ফুটবলপ্রেমী। কিং খানের এই ক্রীড়াপ্রেম কারোরই অজানা নয়! ফুটবলের খুঁটিনাটি খবর সব তাঁর নখদর্পণে। শত ব্যস্ততার মাঝেও সব ম্যাচ দেখেন। স্কুলজীবনেও চুটিয়ে ফুটবল খেলতেন বাদশা। এবার দুই ছেলেকে নিয়ে জোর ফুটবল প্র্যাকটিসে নেমেছেন শাহরুখ। নতুন কোনও যুদ্ধের প্রস্তুতি?
মঙ্গলবার সন্ধেয় প্রাসাদোপম মন্নতের ছাদের মাঠে অ্যাব্রাম এবং আরিয়ান, দুই ছেলেকে নিয়ে ফুটবল খেলতে দেখা গেল বাদশাকে। আর সেই ভিডিও ফাঁস হতেই নেটপাড়ায় হইচই। পরনে সকলেরই সাদা স্পোর্টস পোশাক। সুপারস্টার বাবার সঙ্গে দুই ছেলেও ফুটবলে মগ্ন। ভাইরাল ভিডিওতেই দেখা গেল সেই ঝলক। ফিফা হোক বা যে কোনও ফুটবল ম্যাচ, শাহরুখ খান সমস্ত খবর রাখেন। একাধিকবার সেলেবদের ফুটবল ম্যাচে বাদশাকে অংশ নিতে দেখা গিয়েছে। এবার ছেলেদের সঙ্গেই জোরকদমে প্র্যাকটিস চালাচ্ছেন তিনি। দেখা গেল মন্নতের পরিচারকরাও যোগ দিয়েছেন কিং খানের সঙ্গে। তাহলে কি নতুন কোনও যুদ্ধের প্রস্তুতি?
আসলে শাহরুখ বরাবরই পর্দার সামনে আসার আগে যে কোনও চরিত্র আত্মস্থ করতে হোমওয়ার্কে বিশ্বাসী। এবারও কি সেরকমই কিছু? ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সেই কৌতূহল প্রকাশ করেছেন বাদশা ভক্তরা। সেই উত্তর অধরা থাকলেও শাহরুখ যে এক্ষেত্রে ছেলেদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতেই ফুটবল খেলাকে বেছে নিয়েছেন, তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে সিদ্ধার্থ-কিয়ারার চমক! ঘোড়ায় চড়ে কোথায় চললেন?]
View this post on Instagram
২০২৩ সালে বলিউডকে মারকাটারি ব্যবসা দিয়েছেন কিং খান। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র কাজে বিগত দু-আড়াই বছর ধরে এতটাই ব্যস্ত ছিলেন যে, পরিবারের সঙ্গে খুব একটা সময় কাটাতে পারেননি। তবে এবার শুটিংয়ের অবসরে সময় পেয়েই আরিয়ান খান, অ্যাব্রাম খানকে নিয়ে মাঠে নেমে পড়েছেন।
[আরও পড়ুন: হাসপাতালে সুদীপার ছেলে আদিদেব! অনেকটা রক্তক্ষয় হওয়ার পর কেমন আছে খুদে?]
সর্বশেষ খবর
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির ম্যারাথন জেরা, ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক
-
‘গৃহবধূরা দেশ গড়েন’, হোমমেকারদের মাসিক ৩০ হাজার টাকা ‘বেতনে’র পক্ষে সুপ্রিম কোর্ট
-
মধ্যপ্রদেশে বিজেপির হ্যাটট্রিক! কংগ্রেসের মনোনয়ন বাতিল, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩ প্রার্থী
-
আতশ কাঁচের তলায় কৃষক বন্ধু-বাংলা শস্য বিমার তালিকাও! করতে হবে পুনরায় আবেদন