Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Shah Rukh Khan

‘নিজের বউকেই সামলাতে পারি না’, গৌরীকে নিয়ে এমন কথা কেন বললেন শাহরুখ?

সোশ্যাল মিডিয়াতেই বেসামাল মন্তব্য করে বসেছেন কিং খান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৩, ০৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৩, ০৯:১২

options
link
‘নিজের বউকেই সামলাতে পারি না’, গৌরীকে নিয়ে এমন কথা কেন বললেন শাহরুখ? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর এল বলে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।  তারপরই ‘ফাটা পোস্টার নিকলা জওয়ান’।  বড়পর্দায় শাহরুখ খানকে (Shah Rukh Khan) দেখার অপেক্ষায় অনুরাগীরা। তার আগে অবশ্য উপরি পাওনা থাকে ‘Ask SRK’ সেশন। নেটিজেনদের বাঁকা প্রশ্নের দুষ্টু জবাব দিতেই ভালবাসেন বলিউড বাদশা। এবার স্ত্রী গৌরীকে নিয়ে বেলাগাম মন্তব্য করে বসলেন। 

SRK-on-Gauri-2

Advertisement

শাহরুখকে ট্যাগ করে একজন জানান, বউয়ের সঙ্গে ‘জওয়ান’ (Jawan) দেখতে যাওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু বউ বেজায় দেরি করে। ‘পাঠান’ দেখতে যাওয়ার সময়ও একই অবস্থা হয়েছিল। কী করা যায়? এই প্রশ্ন কিং খানকে করেন তিনি। জবাব দিতে দেরি করেননি বাদশা। লেখেন, “আরে ভাই, আমায় এভাবে আর স্ত্রী সংক্রান্ত সমস্যার সমাধান করতে বোলো না, প্লিজ! আমি নিজের বউকেই সামলাতে পারি না, তুমি তোমার সমস্যা আমার উপরে দিয়ে দিচ্ছ।  সমস্ত বিবাহিত স্ত্রীদের বলছি কোনও মানসিক চাপ ছাড়া গিয়ে জওয়ান দেখুন।” 

SRK-wife

[আরও পড়ুন: বিক্রি হয়ে গেল সুশান্তের স্মৃতিবিজড়িত ফ্ল্যাট, কিনে নিলেন বলিউড নায়িকা!]

‘জওয়ান’ ছবিতে শাহরুখের নেড়া মাথা দেখে চমকে উঠেছিলেন অনুরাগীরা।  তারপরই আবার সলমন খানকে ব্যাল্ড লুকে দেখা যায়।  সলমন কি তাহলে ‘জওয়ান’-এর প্রচার করছেন? এই প্রশ্নের উত্তরে শাহরুখ লেখেন, “আমায় ভালবাসা দেখানোর জন্য সলমনভাইকে নেড়া হতে হবে না… ও তো মন থেকে আমায় সবসময় ভালবাসে…একবার বলে দিলাম মানে বলেই দিলাম।”

SRK-Salman

শাহরুখের ছবি দেখতে নেড়া মাথায় আসবে কিনা। এ প্রশ্নও করা হয়। তারও উত্তরও মজার ছলে দিয়েছেন বাদশা। অনুরাগীদে স্নানধ্যান করে ‘জওয়ান’ দেখতে বলেন তিনি। যদি সিনেমা ভাল লাগে তাহলে নেড়া হতে বলেন।  তবে ট্রেলার কবে আসবে, তার জবাব এড়িয়ে গিয়েছেন কিং খান। তার আগে নতুন গান প্রকাশ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। 

SRK-Bald

SRK Trailer

[আরও পড়ুন: গ্যামিং অ্যাপের বিজ্ঞাপন করে বিপাকে শাহরুখ, মন্নতের সিংহদুয়ারে চূড়ান্ত বিক্ষোভ, মোতায়েন পুলিশ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.