সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতারা শুটিং ফ্লোরে দেরিতে আসবেন, সেটাই তো স্বাভাবিক। অন্তত, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ ব্যাপারটা অলিখিত নিয়ম। বড় হোক বা ছোট, সব তারকারাই জেনে বা না জেনে শুটিং ফ্লোরে দেরিতে পা রাখেন। তবে এবার শাহরুখ যেটা করলেন, তা দেখে বলিউড তো হতবাক। কিন্তু শাহরুখের অনুরাগীরা কিন্তু গোটা ঘটনায় আপ্লুত।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি গোটা রাত জেগে নতুন ছবির শুটিং করছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর সে কারণেই পরের দিন এক বিজ্ঞাপনের শুটিং ফ্লোরে ঢুকতে দেরি হয় তাঁর। আর যেই না শুটিংয়ে পৌঁছলেন শাহরুখ, শুটিং ফ্লোর একেবারে তটস্থ। কিন্তু হঠাৎই বিজ্ঞাপনের চিত্রগ্রাহক লরেন্স ডি’ কুনহার কাছে পৌঁছে হাত জোড় করেন শাহরুখ। লরেন্সের কাছে রীতিমতো ক্ষমা চান শাহরুখ খান। গোটা ঘটনায় একেবারে হতবাক শুটিং ফ্লোরে উপস্থিত কলাকুশলীরা।

[আরও পড়ুন: ‘শামশেরা’র টিজারে দুর্ধর্ষ ডাকাত রণবীর, তীক্ষ্ণ চাহনিতে মাত করলেন তারকা]
সংবাদ মাধ্যমে লরেন্স জানিয়েছেন, ‘শাহরুখের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। শাহরুখ তো স্টার। কিন্তু শুটিং ফ্লোরে স্টারসুলভ কোনও আচরণই নেই। সবার সঙ্গেই ভীষণ মিষ্টিভাবে মিশে যান। শাহরুখের এমন ব্যবহারে আমরা মুগ্ধ। সত্যি এই কারণেই তিনি বলিউড বাদশা।’
View this post on Instagram
প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক সিদ্ধান্ত আনন্দের ‘পাঠান’ (Pathan) ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহমকে। শোনা গিয়েছে, ছোট্ট একটা চরিত্রে দেখা যাবে সলমন খানকেও। ‘পাঠান’ ছবিতে শাহরুখের লম্বা চুল, সিক্স প্যাকস অ্যাব দেখে মুগ্ধ অনুরাগীরা। প্রশংসা না করে পারছেন না অতি নিন্দুকরাও। এরই মাঝে আরেক লুকে নতুন চমক দিলেন বাদশা। পরিচালক অ্যাটলির নতুন ছবি ‘জওয়ান’ এক প্রেমের ছবি। পরিচালকের ইচ্ছে ছিল, বলিউডে তাঁর প্রথম ছবি শাহরুখকে নিয়ে তৈরি করা। আপত্তি করেননি কিং খানও। ফলে ‘জওয়ান’-এর পথচলা শুরু হতেও বাধা ছিল না কোনও।
[আরও পড়ুন: বোনেদের প্রতি দাদার ভালবাসা অমূল্য, আবেগে ভরপুর অক্ষয়ের ‘রক্ষাবন্ধন’, দেখুন ট্রেলার]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা