Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Shah Rukh Khan

Shah Rukh Khan: এবার থ্রিলার ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে? মুখ খুললেন পরিচালক

'পাঠান' ছবির শুটিংয়ের জন্য স্পেন উড়ে গিয়েছেন কিং খান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২২, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২২, ১৬:১৮

options
link
Shah Rukh Khan: এবার থ্রিলার ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে? মুখ খুললেন পরিচালক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার বছর ফের বড়পর্দায় দেখা মিলবে শাহরুখ খানের। ‘পাঠান’ ছবির টিজার মুক্তি পেতেই অনুরাগীদের মধ্যে চড়েছে উত্তেজনার পারদ। আর তারই মধ্যে শোনা গেল, কিং খানের আরও একটি ছবির কথা। নাহ্, এবার রোম্যান্টিক ছবি নয়, থ্রিলার ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন বলিউড বাদশা।

বহু প্রতীক্ষার পর সদ্য মুক্তি পেয়েছে কিং খানের আপকামিং ছবি ‘পাঠান’-এর টিজার। নিজেই সোশ্যাল মিডিয়ায় টিজার পোস্ট করেছিলেন শাহরুখ। ক্যাপশনে লেখেন, “জানি খুব দেরি হয়ে গেল, তবে পাঠান-এর (Pathaan) তারিখটা মনে রেখো। ২৫ জানুয়ারি, ২০২৩।” অর্থাৎ সাধারণতন্ত্র দিবসে মুক্তি পাবে ছবিটি। ২০১৮ সালে শেষবার ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তাই এতদিন পর শাহরুখকে আবার পর্দায় দেখা যাবে, এই আনন্দে মগ্ন অনুরাগীরা। সেই আনন্দ নিঃসন্দেহে দ্বিগুণ হবে নতুন গুঞ্জনে। শোনা যাচ্ছে, পরিচালক আশিক আবুর সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন কিং খান। পরিচালক নিজেই তেমন ইঙ্গিত দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: সবকটা নির্বোধ! নেটিজেনদের তুলোধোনা সোনাক্ষীর! কেন এত রেগে গেলেন নায়িকা?]

আশিক আবু জানান, সম্প্রতি শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাঁর। নতুন ছবি নিয়ে কথাবার্তাও হয়েছে। পরিচালকের কথায়, “শাহরুখের সঙ্গে নিজের ভাবনাচিন্তা শেয়ার করেছি। ওর বেশ ভালই লেগেছে। তবে বিষয়টা চূড়ান্ত হতে খানিকটা সময় লাগবে। করোনার জন্য আমার, ওঁর- সকলেরই শিডিউল গন্ডগোল হয়েছে। তাই সবকিছু গোছাতে একটু লাগবেই।” ছবির নাম, কাহিনি ইত্যাদি নিয়ে আর কিছু অবশ্য খোলসে করতে চাননি আশিক আবু। তবে এটুকু জানিয়েছেন, থ্রিলার কাহিনি নিয়ে কাজ করবেন তাঁরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aashiq Abu (@aashiqabu)

উল্লেখ্য, ২০১৯-এ শাহরুখের বাড়ি গিয়ে দেখা করেছিলেন আশিক আবু। ‘মন্নতে’র সামনে দাঁড়িয়ে সেলফিও তুলেছিলেন তাঁরা। তখনই শোনা গিয়েছিল, তাঁর পরবর্তী ছবিতে শাহরুখকে সই করিয়েছেন। কিন্তু তারপর অনেকটা সময় অতিক্রান্ত। তাই সেসব নিয়ে আর উচ্চবাচ্য হয়নি। ‘পাঠান’-এর শুটিংয়ের মাঝে আশিক আবু মুখ খোলায় নতুন করে শুরু হল গুঞ্জন।

[আরও পড়ুন: শুধু লড়াইয়ের কাহিনি নয়, বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি অমিতাভ বচ্চনের ‘ঝুণ্ড’ কেমন হল?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.