সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসিকে গুনে গুনে একশো গোল দিলেন ‘পাঠান’ শাহরুখ! না, বলিউড বাদশা ফুটবল খেলছেন না। বরং জনপ্রিয়তার দিক থেকে মেসিকে হারালেন শাহরুখ।
ব্যাপারটা খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি প্রকাশ্য়ে এসেছে টাইমস ম্যাগাজিনের একটি রিডার পোল। যেখানে পাঠককে ভোট দিতে বলা হয়েছিল, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে। সেখানেই মেসিকে হারিয়ে শীর্ষ স্থান দখল করলেন শাহরুখ খান। সমীক্ষা বলছে, মেসির থেকে অনেক ভোটেই এগিয়ে রয়েছেন শাহরুখ।
তালিকা অনুযায়ী, দ্বিতীয় প্রয়াত মাহসা আমিনি। ইরানের নীতি পুলিশীর মারে মৃত্যু হয় তরুণী মাহসা আমিনির। তৃতীয় প্রিন্স হ্যারি, চতুর্থ মেগান মার্কল, পঞ্চম লিওনেল মেসি। এই সবাইকে হারিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছলেন শাহরুখ।
[আরও পড়ুন: ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃত্যু তদন্তে নয়া মোড়, গ্রেপ্তার অভিযুক্ত প্রেমিক ]
৪ বছর পর সিনেপর্দায় ফিরে এসে বক্স অফিসে হইচই ফেলেছেন পাঠান শাহরুখ। ব্যবসায়ীক দিক থেকে এখনও পর্যন্ত পাঠান ছবিই দেশের এক নম্বর ছবি। পাঠানের সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার টাইমসের এই রিডারর্স পোলে শীর্ষে পৌঁছলেন শাহরুখ।
[আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রির কথা ছেড়ে দিলাম, ছবির সহ-অভিনেতারাও চুপ’, হেনস্তার ঘটনায় আক্ষেপ স্বস্তিকার]
সর্বশেষ খবর
-
অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! তল্লাশির নামে হাওড়ায় শিক্ষিকাদের ‘হেনস্তা’
-
তারাতলাকাণ্ডে ধৃত কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ
-
‘জোড়াফুলেই লড়ব’, প্রতীক-যুদ্ধে ঋতব্রতর ‘বাপের সম্পত্তি’র পালটা মমতাপন্থী সাংসদ কল্যাণের
-
ন্যাশনাল ক্রাশ! কেন ইচ্ছা থাকলেও বিয়ে করতে পারেননি প্রেসিডেন্ট মুর্মুর প্রাক্তন এডিসি ঋষভ?
-
তৃণমূলের প্রতীক কার, কালীঘাট ও ঋত শিবিরের বক্তব্য শুনে কোন সিদ্ধান্তের পথে কমিশন?