সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের সামনে শাহরুখ! উত্তেজনা যে তুঙ্গে থাকবে সেটাই তো স্বাভাবিক। আর তেমনটিই হল। উত্তেজনার বশে শাহরুখের এক অনুরাগী যা করলেন, তা এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। সম্প্রতি ‘ডাঙ্কিং’ ছবির প্রচারে দুবাইয়ে গিয়েছিলেন শাহরুখ। সেখানেই প্রচারের মাঝে অনুরাগীদের কাছে শুভেচ্ছা বিনিময়ের জন্য হাত বাড়িয়ে দেন বাদশা। তার পরেই ঘটে যায় বিপত্তি। হঠাৎ এক অনুরাগী শাহরুখের হাত ধরে টানতে শুরু করে। বেশ অনেকক্ষণ শাহরুখের হাত ধরে টেনে রাখেন ভক্ত। এর পর এসআরকের নিরাপত্তরক্ষী এসে এক ঝটকায় অনুরাগীর হাত ছাড়িয়ে দেন। তবে শাহরুখ কিন্তু এই ঘটনায় মোটেই রাগ করেননি। বরং ভক্তদের দিকে ছুঁড়লেন চুমু!
View this post on Instagram
[আরও পড়ুন: ‘বাঙালিরা অ্যানিম্যাল নিয়ে হইহই করে কিন্তু জিতের মানুষ দেখে না!’, বিস্ফোরক ‘প্রধান’ দেব]
‘ডাঙ্কি’র সুবাদে প্রথমবার একসঙ্গে কাজ করলেন শাহরুখ এবং রাজকুমার হিরানি। পরিচালক এযাবৎকাল কোনও ছবিতে সিনেদর্শকদের হতাশ করেননি, তাই ‘ডাঙ্কি’র কন্টেন্ট এবং সিনেম্যাটিক ট্রিটমেন্ট নিয়েও আশায় বুক বাঁধছেন দর্শকরা। তবে ২১ তারিখ প্রভাসের বিগ বাজেট সিনেমা ‘সালার’ও মুক্তি পাচ্ছে। বক্স অফিসের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কত কোটির ক্লাবে ঢুকতে পারবে শাহরুখ খানের সিনেমা? সেটাই দেখার। এদিন দুবাইয়ের অনুষ্ঠানে ও মাহি গানে নেচে, নিজের সিগনেচার পোজে ধরা দিয়ে ভক্তদের উন্মাদনার পারদ আরও দ্বিগুণ করে দিলেন কিং খান।
[আরও পড়ুন: ‘২৫০ কোটি নিলে, আর কত?’, চড়াও ‘কবীর সিং’! কাকে দেখে মেজাজ সপ্তমে শাহিদ কাপুরের?]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক