Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬
Shahrukh Khan

‘আপনিও বেকার হয়ে গেলেন?’ শাহরুখকে তির্যক প্রশ্ন নেটিজেনের, মোক্ষম জবাব অভিনেতার

কী লিখলেন বলিউড বাদশা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২১, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২১, ১৯:৫৭

options
link
‘আপনিও বেকার হয়ে গেলেন?’ শাহরুখকে তির্যক প্রশ্ন নেটিজেনের, মোক্ষম জবাব অভিনেতার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় এখন আর থাকেন না শাহরুখ খান (Shahrukh Khan)। তবে মাঝেমধ্যে সারপ্রাইজ দিয়েই থাকেন। #AskSRK লিখে অনুরাগীদের প্রশ্ন করার সুযোগও দেন। আবার তাতে তির্যক প্রশ্ন করা হলে, মোক্ষম জবাব দিতেও জানেন বলিউডের বাদশা। “আপনিও বেকার হয়ে গেলেন নাকি আমাদের মতো?” এমনই প্রশ্ন করেছিলেন এক নেটিজেন। তার জবাবে শাহরুখ বিদ্রুপ করে লেখেন, “যাঁরা কিছুই করেন না… তাঁরা…”,  আর এই কথার মাধ্যমেই যেন কিং খান বুঝিয়ে দিলেন যাঁদের কাজ নেই তাঁরাই এমন টুইট করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ৮০ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে হাসপাতালে পরমা, ফেসবুক পোস্টে কী লিখলেন গায়িকা?]

১৯৯২ সালের আজকের (শুক্রবার) দিনেই মুক্তি পেয়েছিল শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’ (Deewana)। ছবিতে শাহরুখ ছাড়াও ছিলেন ঋষি কাপুর ও দিব্যা ভারতী। তার ২৯ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যেই এই প্রশ্নোত্তর পর্ব করেছিলেন শাহরুখ। সেখানে কিং খানের আসন্ন রিলিজ নিয়েও প্রশ্ন করা হয়। “অদূর ভবিষ্যতে কোনও ঘোষণা করছেন?” এই প্রশ্ন করেছিলেন একজন। তার উত্তরে শাহরুখ লেখেন, “ঘোষণা লাউডস্পিকারে হয়… আমি খুব শান্তভাবেই আমার সিনেমার মাধ্যমে আপনাদের মন জয় করব।”

এর কিছুক্ষণ পরেই আবার আরেক অনুরাগীর প্রশ্নের উত্তরে শাহরুখ জানান, বর্তমানে যা পরিস্থিতি তাতে রিলিজের বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। কারণ সেটা খুব আপেক্ষিক, সকলকে আরও একটু ধৈর্য রাখার পরামর্শ দেন কিং খান।

[আরও পড়ুন: থ্রিলার ছেড়ে এবার কলেজ প্রেমের গল্প বলতে চলেছেন সৃজিত, ছবির নাম X=Prem]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.