Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sharmila Tagore

অমৃতার সঙ্গে বিয়েতে মত ছিল না শর্মিলার, ডিভোর্সের পর সইফকে কী বলেছিলেন?

২০০৪ সালে অমৃতার সঙ্গে বিচ্ছেদ হয় সইফের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ১৯:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ১৯:১৭

options
link
অমৃতার সঙ্গে বিয়েতে মত ছিল না শর্মিলার, ডিভোর্সের পর সইফকে কী বলেছিলেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর্দায় তখনও মুখ দেখাননি শর্মিলাপুত্র সইফ আলি খান। কিন্তু মন দিয়েছিলেন অভিনেত্রী অমৃতা সিংকে। সালটা ১৯৯১। সইফের তখন বয়স ২১। অমৃতা তখন ৩৩। ধুমধাম করে বিয়ে হল জুটির। অমৃতার কোলে এল দুই সন্তান সারা ও ইব্রাহিম। তার পরই সম্পর্কের ছন্দপতন। ২০০৪ সালে অমৃতার সঙ্গে বিচ্ছেদ হয় সইফের। ২০১২ সালে করিনা কাপুরকে বিয়ে করেন ছোটে নবাব।

অমৃতার সঙ্গে বিচ্ছেদ। করিনার সঙ্গে ছেলের বিয়ে। এতদিন এসব নিয়ে কখনই মুখ খোলেননি শর্মিলা। তবে কফি উইথ করণে এসে অবশেষে মনের কথা উজাড় করলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: নিঃশব্দেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ! প্রথমবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শর্মিলা ঠাকুর]

শর্মিলা জানান, ”সইফ আমাকে প্রেমের কথা জানিয়েছিল। আমি ওকে বলেছিলাম, সব ঠিক আছে দুম করে বিয়ে করে নিও না। তার পরই জানতে পারি সইফ বিয়ে করে ফেলেছে। পরে অবশ্য আমার অমৃতাকে পছন্দ হয়েছিল।”

শর্মিলা আরও বললেন, ”যে কোনও সম্পর্কই ভাঙলে কষ্ট হয়। এটাতেও হয়েছিল। সইফের দুই সন্তানকে আমরা খুবই ভালোবাসি। ওদের দুজনকে ছেড়ে থাকাটা কষ্টকর ছিল। তাই মেনে নিয়েছিলাম সব কিছুই। কারণ আমাদের তো ভালো থাকতে হবে।”

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র আয়ে ভাটা! তবুও তেইশের সিনেবাজারে ২৫০০ কোটির ব্যবসা শাহরুখের, কীভাবে?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.